টলিপাড়ার বর্তমানে পাওয়ার কাপেল আদৃত রায় (Adrit Roy) কৌশাম্বী চক্রবর্তী (Kaushambi Chakraborty)। প্রতিটি সংবাদ মাধ্যমেই পাতাতেই এখন ছেঁয়ে আসেন তারা। তবে আদৃত কৌশাম্বীর বিয়ের প্রতিটি সংবাদেই যার নাম বারবার উঠে এসেছে তিনি জনপ্রিয় অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডু (Soumitrisha Kundoo)। ৯ মে বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেতা আদৃত এবং কৌশাম্বী। ১১ই মে ছিল তাদের রিসেপশন। বিয়ে এবং রিসেপশনে পার্টিতে মোদক পরিবার সহ হল্লা পার্টির প্রত্যেকজন সদস্য উপস্থিত থাকলেও দেখা মেলেনি মিঠাইয়ের।
আদৃত রায় এবং কৌশাম্বী চক্রবর্তীর বিয়েতে অনুপস্থিত সৌমীতৃষা কুন্ডু, কি বলেছেন নেটিজেনরা
তবে কৌশাম্বী আদৃতে বিয়েতে মিঠাইয়ের অনুপস্থিতি দেখে মর্মাহত মিঠাই এবং সৌমীতৃষার অনুরাগীরা। অনেকেই সামাজিক মাধ্যমে মন্তব্য করেছেন “তোমরা সবাই পাল্টিবাজ যার জন্য জনপ্রিয়তা পেলে, কাজ ফুরিয়ে যাওয়ার পর তাকেই ভুলে গেলে। সৌমীতৃষার প্রতি এরকম আচরণ কেন?” এছাড়াও শোনা গেছে ব্যক্তিগতভাবে কোন আমন্ত্রণই পাননি অভিনেত্রী সৌমীতৃষা। সেই কারণেই আদৃতের বিয়েতে যাননি তিনি। অভিনেত্রী নিজের বারবার এড়িয়ে গেছেন আদৃত কৌশাম্বীর বিয়ের প্রসঙ্গ।
সেই মিঠাই ধারাবাহিকের সময় থেকেই সম্পর্কে রয়েছেন কৌশাম্বী আদৃত। যার সাক্ষী ছিল গোটা মিঠাই পরিবার। গুঞ্জন শোনা গেছিল ধারাবাহিকের শুরুতে প্রথম সৌমীতৃষার সঙ্গে আদৃতের সম্পর্ক ভালো থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে অবনতি ঘটেছে এই তারকাদের সম্পর্ক। সেই কারণেই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ায় পর আর একসঙ্গে দেখা যায়নি আদৃত সৌমীতৃষাকে। অভিনেতা আদৃতও জানিয়েছিলেন তার সঙ্গে আর কথা হয়না সৌমীতৃষার।
কৌশাম্বী আদৃতের রিসেপশনের দিন কি লিখলেন সৌমীতৃষা কুন্ডু
অভিনেতার রিসেপশনের দিন সামাজিক মাধ্যমে একটি স্টোরি দিয়েছিলেন সৌমীতৃষা। যেখানে অভিনেত্রী লিখেছিলেন “আমি কোন কান্ড না ঘটিয়েই সবসময় স্পটলাইটে চলে আসি।” অভিনেত্রী যে এই কথাটা আদৃতের বিয়ের প্রসঙ্গে লিখেছেন সেটা সকলের কাছেই দিনের আলোর মতো স্পষ্ট। আপাতত মধুচন্দ্রিমায় গেছেন এই নব দম্পতি। ফ্লাইট থেকে রানওয়ের একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী কৌশাম্বী।
আরও পড়ুন: এমনই হয় প্রকৃত ভালোবাসা! স্ত্রীকে হারিয়ে চরম অবসাদের শিকার! আত্মঘাতী ত্রিনয়নী খ্যাত অভিনেতা!
আদৃতের বিয়েতে অনুপস্থিতর প্রসঙ্গে কি বললেন অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডু
তবে অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আদৃতের বিয়েতে অনুপস্থিতি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সৌমীতৃষা। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন “আদৃতের সঙ্গে আমার কোনও সমস্যা নেই কখনও। মিঠাই ধারাবাহিক শেষ হয়ে গিয়েছে। আমরা সবাই নিজেদের জীবন নিয়ে খুব ব্যস্ত। সবাই নিজেদের মতো এগিয়ে গিয়েছি।” যদিও দিদিয়া অর্থাৎ অভিনেত্রী কৌশাম্বীকে নিয়ে একটা বাক্যও খরচ করেননি অভিনেত্রী। প্রসঙ্গত, বর্তমানে ১০ জুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত সৌমীতৃষা, অভিনেতা আদৃত সম্প্রতি শেষ করেছে পাগল প্রেমীর শুটিং এবং অভিনেত্রী কৌশাম্বী বর্তমানে অভিনয় করছেন ফুলকি ধারাবাহিকে।








“রামচন্দ্রকে আমি একদম পছন্দ করি না!” “লোকের কথায় নিজের স্ত্রীকে অগ্নিপরীক্ষা দিতে বাধ্য করেছিলেন! বলতে পারতেন না, আমার স্ত্রী, তাতে তোমাদের কী?” সীতাকে সবচেয়ে বড় অপমান করেছেন রাবণ না রাম? সতীত্বের প্রমাণ চেয়ে চরম সিদ্ধান্ত, প্রশ্ন তুলে ‘আদর্শ পুরুষ’ রামকে কাঠগড়ায় দাঁড় করালেন মানসী সিনহা! অভিনেত্রীর যুক্তিতে সহমত দর্শক?