জি বাংলার ‘সৌদামিনীর সংসার’ ধারাবাহিকতায় ছোট্ট সৌদামিনীকে এখনও কেউ ভুলতে পারেনি। ছোট্ট মেয়ের অসাধারণ অভিনয় মন মাতিয়েছিল সকল দর্শকদের। সেই ছোট্ট মা বাপ মরা মেয়েটা একা হাতে কি সুন্দর সংসারের দায়িত্ব সামলে ছিল। যত রাতেই এই ধারাবাহিক আসুক না কেন দর্শকরা কিন্তু তাদের পছন্দের সদুকে দেখার জন্য বসে থাকতেন।

বয়সে ছোট হলেও তার অভিনয় দক্ষতা দর্শকদেরমুগ্ধ করেছিল। বড় বড় তারকাদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে চলেছিল এই ছোট্ট মেয়ে। পর্দার এই সৌদামিনী আসল নাম সুস্মিলি আচার্য। সৌদামিনীর পর করুণাময়ী রানী রাসমনির উত্তর পর্বে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছিল। তবে তারপর আর তেমন ধারাবাহিকে তাকে দেখা যায়নি।

এবার বেশ কয়েক বছরের বিরতি কাটিয়ে ফের ধারাবাহিকে ফিরছেন সুস্মিলি। টলিপাড়ারখবর বলছে খুব দ্রুত ছোট পর্দায় ফিরতে চলেছে সুস্মিলি। সাধক রামপ্রসাদ(Sadhak Ramprasad) ধারাবাহিকে সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chodhury)র বিপরীতে দেখা যাবে তাকে। ভক্তিমূলক এই ধারাবাহিকের মধ্যে দিয়ে ফের দর্শকদের মন জয় করে নিতে আসছে ছোট্ট সৌদামিনী। সূত্রের খবর অনুযায়ী সাধক রামপ্রসাদ-এর প্রমো শ্যুট ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। আগামী মাস থেকে এই ধারাবাহিকের শুটিং শুরু হবে।

শোনা যাচ্ছে, রামপ্রসাদের হাত ধরে সব্যসাচীও আবার কাজের জগতে ফিরতে চলেছেন। এর আগে সব্যসাচীকে শেষবার ছোটপর্দায় দেখা গিয়েছিল কালার্স বাংলার ভক্তিমূলক ধারাবাহিক ‘সাধক বামাক্ষ্যাপা’তে। ‘সাধক বামাক্ষ্যাপা’তে মুগ্ধ করা অভিনয়ে মন মাতিয়েছিলেন দর্শকদের। আরও একটি ভক্তিমূলক ধারাবাহিকের মধ্যে দিয়েই সব্যসাচী ফিরতে চলেছেন কাজের দুনিয়ায়।

ঐন্দ্রিলার মৃত্যু শোককে বুকে নিয়েই একটু একটু করে স্বাভাবিক ছন্দের পথে অভিনেতা। কিছুদিন আগে তার নিজের রেস্তোরাঁতেই বন্ধু সৌরভের ক্যামেরায় ধরা পড়েছিলেন তিনি। জীবন কোনোদিনও থেমে যায় না! তাই পছন্দের অভিনেতাকে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে দেখে খুশি তার অনুরাগীরাও।






‘পচে যাওয়া স্টার পাওয়ারের ঔদ্ধত্য…উনি স্রেফ ঘৃ’ণার যোগ্য!’ ‘ফুটপাথের ভোটে জয়ী হয়ে, তাদের মেম্বার অফ পার্লামেন্টের অযোগ্য বলে অপমান, ফুটপাতের মানুষই একদিন ছুড়ে ফেলবে আপনাকে!’ রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে একহাত নিলেন ঋদ্ধি সেন! ‘ফুটপাতের মেয়ে’ মন্তব্য ঘিরে নজিরবিহীন কটা’ক্ষ ভাইরাল!