সম্পর্কের টানাপোড়েন এবং তার মাঝে দুই সন্তানের জড়িয়ে পড়া এই নিয়ে বর্তমানে এগিয়ে চলেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের গল্প। বাবা-মার সন্তানের সম্পর্কের চড়াই-উতরাই কিভাবে ঘটে? বা ঘটতে পারে তার একটা নিদর্শন তুলে ধরেছে স্টার জলসার এই সিরিয়াল। প্রতিটা এপিসোডে থাকছে একের পর এক চমক। আর তাই দর্শকদের নয়নের মনি হয়ে ওঠার পাশাপাশি টিআরপিতে বাংলার সেরা হয়ে উঠেছে সূদীপা জুটি।
এই মুহূর্তে গল্পে সম্পর্কের সত্যি প্রকাশ করা নিয়ে চরম দোটানা চলছে। লাবণ্য এবং দীপা বুঝতে পারছে না তারা কী করে সত্যিটা জানাবে সূর্যকে। এখানে সত্যি বলতে অবশ্যই সোনা এবং রুপার জন্মের বৃত্তান্ত। আসলে ছোটবেলা থেকেই দেখা গেছে সোনা নিজের বাবার কাছে এবং রুপা নিজের মায়ের কাছে বড় হয়েছে। রুপাকে নিজের সন্তান হিসেবে স্বীকৃতি দেয়নি সূর্য। বরং দীপা যাকে দাদা বলে ডাকে সেই কবিরের সঙ্গে দীপার পর’কীয়ার সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করে এসেছে তার স্বামী সূর্য। আর রুপা সেই সম্পর্কের ফল এমনটাই মনে করে সে। তার চোখে পড়তে পরিয়ে রেখেছে, তার বেস্ট ফ্রেন্ড এবং সিরিয়ালের মূল ভিলেন মিশকা।
তবে আস্তে আস্তে সমস্ত জটিলতা দূর হচ্ছে এমনটাই দেখা গেছে। সোনা নিজেই জেনে গেছে তার বাবা আর ফুলমার বিয়ে হয়েছিল। রুপা তার থেকে অনেক আগে আসল সত্যিটা জানত কিন্তু প্রকাশ করতে পারেনি সে।
সূর্য বাড়ি থেকে বেরিয়ে যায়
সম্প্রতি গল্পে দেখা যায় যে সোনাকে সত্যিটা জানাতে এবং যতদিন না শোনার আসল বাবা-মায়ের পরিচয় জানতে পারছে ততদিন সূর্য বাড়ির বাইরে থাকবে এমনটাই সিদ্ধান্ত নেয় সে এবং সেটা ভিডিও কল করে লাবণ্যকে জানিয়ে দেয়। এরই মাঝে তার দুর্ঘটনা ঘটে এবং কোনওক্রমে সেই যাত্রা দীপা তাকে বাঁচিয়ে নেয়। তারপরেই আসে একটা দুজনের সুন্দর রোম্যান্টিক মুহূর্ত। নায়ক নায়িকা কাছাকাছি আসে এবং সূর্য দিপাকে নিয়ে সেন ঘুরতে বাড়িতে ফিরে আসে।
নেটিজেন কী লিখলেন?
এই সুন্দর মুহূর্ত দেখে একজন সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘ভালোবাসার অনুরাগে সূর্য-দিপা। আজ অনেকদিন বাদে সূর্য দিপাকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে বললো ভালাবাসায় জোর কাকে বলে! আজকের সুদিপা মুহুর্ত গুলো ভীষণ ইমোশনাল। বিশেষ করে সূর্য দিপার কথোপকথনগুলো। ওদের কথাশুনে চোখে জল চলে এসেছিলো অনায়াসে’।






“প্রকৃত অসভ্য ও অভদ্র মেয়ের লক্ষণ কথা না শোনা… বিগ বসে এসে তুমি কুইন নয়, ‘ডা*র্টি ক্যুইন’ নামে পরিচিত হচ্ছ বাংলার ঘরে ঘরে!” “সৌরভ হতভাগা যে টাকার জন্য এই মেয়েটার সঙ্গে মুখ লাগতে হচ্ছে!” বিগ বস বাংলার ঘরে এন্ট্রি নিতেই মিথ্যে সাজিয়ে সবার দুর্বল জায়গায় করছেন আ’ঘাত, অনুষ্কা ঘোষকে চাঁচাছোলা ভাষায় আয়না দেখালেন নৃত্যশিল্পী চাঁদনী গঙ্গোপাধ্যায়!