এই মুহূর্তে স্টার জলসা সিরিয়াল দর্শকদের মনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং আলোচনায় উঠে এসেছে তার অন্যরকম গল্পের জন্য সেটি হলো অতি অবশ্যই সন্ধ্যাতারা (Sandhyatara)। দুই বোন যারা একে অপরকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে তাদের গল্প নিয়ে শুরু হয়েছিল এই সিরিয়াল। আর এখন দুই বোন আসলে একে অপরের সতীন হওয়ার কাছাকাছি।
সন্ধ্যা আর তারা
সন্ধ্যা আর তারা দুই বোন এক মানুষের প্রেমে পড়েছে যার নাম আকাশনীল। এদিকে আকাশ ভালোবাসে তারা
কে আর সন্ধ্যা সেটা না জেনেই তাকে ভালোবেসে ফেলেছে। সন্ধ্যা শাশুড়ি তার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যায় এবং তারা সেটা জানার পর নিজের ভালোবাসা ত্যাগ করে ফেলে তার মেজদির জন্য। অবশেষে বিয়ে হয় আকাশ এবং সন্ধ্যার কিন্তু আকাশ কিছুতেই সন্ধাকে মেনে নিতে পারছে না মন থেকে কারণ সে এখনো তারাকে ভালোবাসে। এদিকে হঠাৎ করে এক মন্দিরে এসে আকাশ তারার দেখা পায় এবং সেখান থেকে সে জানতে পারে আসলে তারা তার শালী এবং তার স্ত্রীর ছোট বোন। এ হল সেই তারা যাকে সে ভালোবাসে।
সন্ধ্যা এবং তারা দুজনের উপরই তার রাগ হয় এবং দুজনকে একসঙ্গে শাস্তি দেওয়ার প্ল্যান করে সে। বাড়িতে সন্ধ্যা সুস্থ হয়ে ফিরে আসার খুশিতে পার্টির মাঝেই আকাশের কাকা পিসি সকলে মিলে তাকে জব্দ করার জন্য তারা কি সেখানে হাজির করে। কিন্তু চাইলেও সন্ধ্যার মুখের দিকে তাকিয়ে আর সত্যিটা বলতে পারেনা আকাশ। তখন উঠে আসার নয়নতারার নাম।
আজকের পর্ব
আজকের পর্বে দেখা যায় সন্ধ্যা এবং আকাশের জন্য মন্দিরে পূজা দিতে গেছে তার দুই শাশুড়ি আর পিসি। এদিকে এই ফাঁকে তাদেরকে বাইরে পাঠিয়ে ঘরের ভেতরে সন্ধ্যাকে রেখে এবার আকাশ আর সন্ধ্যার ডিভোর্স পেপারে সইটা করিয়ে নিতে চাইছে তার কাকা, পিসেমশাই এবং তার শ্বশুর।
গল্পে এন্ট্রি নয়নতারার
আজ থেকে গল্পে এন্ট্রি নিচ্ছে নতুন চরিত্র নয়নতারা যাকে আকাশ নিজের প্রাক্তন প্রেমিকা বলে দাবি করছে। এই চরিত্রে ফিরে এসেছে শিঞ্জিনী চক্রবর্তী। এই নায়িকাকে এর আগে সদ্য শেষ হওয়া পঞ্চমী ধারাবাহিকে আপনারা চিত্রা রূপে দেখেছেন যে এক ভিলেন নাগিন ছিল। এবার সে আবার ভিলেন হিসেবে এল সন্ধ্যার জীবনে। এবার দেখার এই নয়নতারাকে কী করে বিদায় জানায় সন্ধ্যা।







“প্রকৃত অসভ্য ও অভদ্র মেয়ের লক্ষণ কথা না শোনা… বিগ বসে এসে তুমি কুইন নয়, ‘ডা*র্টি ক্যুইন’ নামে পরিচিত হচ্ছ বাংলার ঘরে ঘরে!” “সৌরভ হতভাগা যে টাকার জন্য এই মেয়েটার সঙ্গে মুখ লাগতে হচ্ছে!” বিগ বস বাংলার ঘরে এন্ট্রি নিতেই মিথ্যে সাজিয়ে সবার দুর্বল জায়গায় করছেন আ’ঘাত, অনুষ্কা ঘোষকে চাঁচাছোলা ভাষায় আয়না দেখালেন নৃত্যশিল্পী চাঁদনী গঙ্গোপাধ্যায়!