স্টার জলসার এই মুহূর্তে একটি জনপ্রিয় ধারাবাহিক হলো ‘অনুরাগের ছোঁয়া’। যেটির গল্প সম্প্রতি দর্শকদের বেশ পছন্দ হচ্ছে। সূর্য, দীপা এবং মিশকার যে ত্রিকোণ প্রেমের কাহিনী দেখাচ্ছে গল্পে তা বেশ জনপ্রিয়তা অর্জন করছে। সম্প্রতি ধারাবাহিকে দেখানো হচ্ছে যে মিশকা এত কিছু করার পরেও তার আসল সত্যিটা কারোর সামনে আসছে না। কিন্তু এবার কি তাহলে লাবণ্য জেনে গেল মিশকার সব কুকীর্তি!
প্রসঙ্গত এই ধারাবাহিকের সম্প্রতি দেখানো হচ্ছে যে দীপা এবং কবির স্যারকে নিয়ে মিশকা, সূর্যর মনের মধ্যে সন্দেহ সৃষ্টি করে এবং যার ফলে দীপাকে ভুল বোঝে সূর্য। এবং সেই অপবাদ শুনে দীপা সূর্যর বাড়ি থেকে বেরিয়ে যায়। আবার উল্টো দিকে দীপাকে খুঁজে না পাওয়া গেলে পুলিশ সূর্যকে দীপাকে খুন করার অপরাধে গ্রেফতার করে। উল্টোদিকে লাবণ্য অর্থাৎ সূর্যর মা দীপার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরেও দীপাকে সমর্থন করছে।

কিন্তু সম্প্রতি প্রমোতে দেখা যাচ্ছে যে লাবণ্য তার সব চক্রান্ত জানতে পেরে গেছে। লাবণ্যর সামনে মিশকার আসল সত্যি এসে গেছে আর যার ফলে মিশকার দিকে বন্দুক তাক করে রয়েছে লাবণ্য। সূর্যকে যে মিশকাই ফাঁসিয়ে দিয়েছে এবং সূর্য আর দীপার সম্পর্কের মধ্যে ভাঙ্গনও সেই ধরিয়েছে তা এখন লাবণ্যর সামনে পরিষ্কার। তবে কি এবার লাবণ্য তাদের দুজনের সম্পর্ক ঠিক করতে পারবে!

তবে আসলে লাবণ্য মিশকাকে শুনেছে, গুন্ডাদের সঙ্গে কথা বলতে এবং তার কল লিস্টও চেক করেছে। সে অনুমান করছে যে, এই সব কিছুর পিছনে মিশকার হাত রয়েছে। তবুও তার কাছে এখনো পুরোপুরি জিনিসটা পরিষ্কার নয় আর তার কাছে কোন প্রমাণ নেই মিশকার বিরুদ্ধে। তাই এবার দেখার লাবণ্য কি তার অনুমানের উপর ভিত্তি করে মিশকার চক্রান্ত ফাঁস করতে পারে? আর সূর্য দীপার সম্পর্ক কি আগের মত আবার হবে!







“রামচন্দ্রকে আমি একদম পছন্দ করি না!” “লোকের কথায় নিজের স্ত্রীকে অগ্নিপরীক্ষা দিতে বাধ্য করেছিলেন! বলতে পারতেন না, আমার স্ত্রী, তাতে তোমাদের কী?” সীতাকে সবচেয়ে বড় অপমান করেছেন রাবণ না রাম? সতীত্বের প্রমাণ চেয়ে চরম সিদ্ধান্ত, প্রশ্ন তুলে ‘আদর্শ পুরুষ’ রামকে কাঠগড়ায় দাঁড় করালেন মানসী সিনহা! অভিনেত্রীর যুক্তিতে সহমত দর্শক?