‘চিরসখা’র পর নতুন ইনিংস, নতুন চরিত্র নিয়ে আবার‌ও পর্দায় ফিরছেন অপরাজিতা ঘোষ! কোন চ্যানেলে, কোন চরিত্রে জানেন?

‘চিরসখা’ ধারাবাহিক শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই নতুন কাজে ফিরছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ। ছোটপর্দায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করার পর এ বার তাঁকে দেখা যাবে একেবারে নতুন ভূমিকায়। কোন চ্যানেলে কোন চরিত্রে এবার দেখা যাবে তাঁকে?

উল্লেখ্য, জানা গেছে, এই প্রথম বার কোনও অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব নিতে চলেছেন তিনি, যা নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। জানা যাচ্ছে, কালার্স বাংলার নতুন রিয়্যালিটি শো ‘ছানাগিরি’র মাধ্যমে এই নতুন যাত্রা শুরু করছেন অপরাজিতা। অনুষ্ঠানটি মূলত শিশু ও তাদের মায়েদের কেন্দ্র করে তৈরি। এটি কোনও প্রতিযোগিতামূলক শো নয়, বরং খেলাধুলা, শেখা এবং আনন্দের মাধ্যমে শিশুদের বিকাশে সাহায্য করার লক্ষ্য নিয়েই সাজানো হয়েছে।

নিজের নতুন দায়িত্ব নিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী। তাঁর কথায়, সন্তানের জন্মের সঙ্গে সঙ্গে একজন মায়েরও নতুন যাত্রা শুরু হয়। প্রতিদিন শিশুরা যেমন নতুন কিছু শেখে, তেমনই মায়েরাও নানা অভিজ্ঞতার মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করেন। সেই সুন্দর সম্পর্ক এবং একসঙ্গে বড় হয়ে ওঠার গল্পই তুলে ধরবে ‘ছানাগিরি’।

অপরাজিতা জানান, এই অনুষ্ঠানে মা ও সন্তানরা একসঙ্গে বিভিন্ন কার্যকলাপে অংশ নেবে, নতুন কিছু শিখবে এবং আনন্দ ভাগ করে নেবে। এমন একটি ইতিবাচক উদ্যোগের অংশ হতে পেরে তিনি খুশি। পাশাপাশি, অংশগ্রহণকারী পরিবারগুলোর অভিজ্ঞতা থেকেও অনেক কিছু শেখার সুযোগ পাবেন বলে তাঁর বিশ্বাস।

আরও পড়ুনঃ ‘সময় দিত, সঙ্গ দিত…রবীন্দ্রসদনে মহিলাদের নিয়ে চক্রের জাল ফেঁদেছিল’ চাঞ্চল্যকর অভিযোগ ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে! মুখ্যমন্ত্রী শুভেন্দুর দরবারে হাজির দুই গায়িকা, ঋদ্ধি ও দোলা বন্দ্যোপাধ্যায়! পর্দা ফাঁস করলেন গায়কের!

উল্লেখ্য, কয়েক মাস আগেও ‘চিরসখা’ ধারাবাহিকে অভিনয় করছিলেন অপরাজিতা। তবে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর পর ধারাবাহিকটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই ঘটনার পর এবার নতুন প্রকল্পে অপরাজিতার প্রত্যাবর্তন ঘিরে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।

You cannot copy content of this page