বাংলা টেলিভিশনের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক হলো স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। যেখানে নায়ক নায়িকার সূর্য এবং দীপার জুটিকে দর্শক দারুণ পছন্দ করে। কিন্তু বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে তাদের মধ্যে ভুল বোঝাবুঝির জন্য তারা দূরে সরে গেছে। আর সেই ভুল বোঝাবুঝির মূল কারণ হলো সূর্যর বন্ধু মিশকা। তারপরেই দেখা গেছে ধারাবাহিকে বেশ কিছু বছরের লিপ।
এতগুলো বছর কেটে যাওয়ার পরে আবার মুখোমুখি হয়েছে সূর্য দীপা। কিন্তু তাদের মধ্যে ভুল বোঝাবুঝি কমেনি। উল্টে দিনের পর দিন ভুল বোঝাবুঝি আরো বেড়েই চলেছে। তাই দর্শকরা বেশ চিন্তিত হয়ে পড়েছে। প্রসঙ্গত সূর্য দীপার মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে মিশকা যাকে নিয়ে সে হল কবির স্যার।
তবে ধারাবাহিকে এতবছরের লিপ নেওয়ার পরে এতদিন কবির স্যারকে দেখা যায়নি। তাই দর্শকরা এতদিন ধরে অপেক্ষা করছিল কবে কবির স্যার আসবেন এবং মিশকার সব চাল ভেস্তে যাবে। আর দর্শকের সেই আশা পূরণ করে সম্প্রতি একটি পর্বে দেখা গেছে কবির স্যার ফিরে এসেছেন । আর তার সাথে এসেছে তার স্ত্রী। তবে এতদিন তার স্ত্রীর মুখ প্রকাশ্যে না আসলেও এবার তার স্ত্রী কে সেটা সামনে এসেছে।
ধারাবাহিকের আসন্ন একটি পর্বে দেখা যাবে কবির এবং তার স্ত্রী দীপার সঙ্গে দেখা করতে এসেছে। আর সেখানেই দেখা যাচ্ছে কবিরের স্ত্রী হলো দীপার নার্স অর্থাৎ দীপা যখন সোনা এবং রুপাকে জন্ম দিয়েছিল সেই সময় তার পাশে যে নার্স ছিল সে হল কবিরের স্ত্রী শিবানী। আর তাদের মধ্যে একমাত্র যোগসূত্র হলো দীপাক।
আর এই পর্ব সামনে আসার পরেই দর্শকরা ধারাবাহিকের গল্পের দারুন প্রশংসা করেছে। তাদের মতে এত বড় চমক তারা কেউই আশা করেনি। তবে তার সঙ্গেও দর্শকরা এবার আশা করছে খুব তাড়াতাড়ি দীপা এবং সূর্যর মধ্যে ভুল বোঝাবুঝি মিটে যাবে। মিশকার সব চক্রান্ত ফাঁস হয়ে যাবে। আর সেই সঙ্গে সোনা রুপার আসল পরিচয়ও সকলের সামনে আসবে।






“রামচন্দ্রকে আমি একদম পছন্দ করি না!” “লোকের কথায় নিজের স্ত্রীকে অগ্নিপরীক্ষা দিতে বাধ্য করেছিলেন! বলতে পারতেন না, আমার স্ত্রী, তাতে তোমাদের কী?” সীতাকে সবচেয়ে বড় অপমান করেছেন রাবণ না রাম? সতীত্বের প্রমাণ চেয়ে চরম সিদ্ধান্ত, প্রশ্ন তুলে ‘আদর্শ পুরুষ’ রামকে কাঠগড়ায় দাঁড় করালেন মানসী সিনহা! অভিনেত্রীর যুক্তিতে সহমত দর্শক?