সম্প্রতি স্টার জলসায় শুরু হয়েছে ধারাবাহিক “সাহেবের চিঠি”। এই ধারাবাহিকটি সন্ধে সাড়ে ছটায় স্টার জলসায় সম্প্রচারিত হয়। চলতি বছরের জুন মাস থেকে এই ধারাবাহিকটি শুরু হয়েছে।যেখানে মুখ্য ভূমিকায় দেখতে পাওয়া যাচ্ছে বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা প্রতীক সেন এবং অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রয়কে। প্রতীক সেন এখানে একজন রকস্টার সাহেব মুখার্জির ভূমিকায় অভিনয় করছেন। বেশ কয়েকদিন শুরু হলেও এখনো ধারাবাহিকটি সেভাবে দর্শকদের পছন্দের তালিকায় আসতে পারেনি।
প্রসঙ্গত প্রতীক সেনকে এর আগে দেখতে পাওয়া গেছে স্টার জলসার আরো একটি জনপ্রিয় ধারাবাহিক “মোহরে”। মরে প্রতীক অভিনেত্রী সোনামণি সাহার বিপরীতে অভিনয় করতেন।যেখানে প্রতীক একজন প্রফেসরের ভূমিকায় অভিনয় করতেন। তার আগে প্রতীককে দেখতে পাওয়া গেছিল “খোকাবাবু” ধারাবাহিকে অভিনেত্রী তৃনা সাহার বিপরীতে। তখন থেকেই প্রতীক সেনকে দর্শক খুবই পছন্দ করেছে। কিন্তু এবার দর্শক প্রতিকের অভিনয় পছন্দ করলেও তার চুলের স্টাইল একদমই পছন্দ করছে না।
বর্তমান ধারাবাহিকে প্রতীক সেনের যে চুলের স্টাইল করা হয়েছে তা নিয়েই উঠেছে একাধিক সমালোচনা। দর্শকদের মত প্রতিক সেনকে একদমই মানাচ্ছে না এই চুলের স্টাইলে। যতই সে রকস্টার এর ভূমিকায় অভিনয় করুক না কেন। চুল আঁচড়ায় না দেখে মনে হয় কাকের বাসা।
একজন দর্শক তো তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন “যে সাহেবের চিঠি ধারাবাহিকের সবকিছুই ঠিকঠাক আছে কিন্তু প্রতিক সেনের চুলের স্টাইলটা এত বিচ্ছিরি কেন? এটা কি টাইপ স্টাইল ভাই!” তাই
এখন দর্শকদের দাবি যে প্রতিক সেনের চুলের স্টাইল পাল্টে দিতে হবে ।







“স্ত্রী হিসেবে ওর সঙ্গে থাকা যায় না” দেবশ্রী রায়কে নিয়ে বি’স্ফোরক মিঠুন চক্রবর্তী, দিলেন ‘খামখেয়ালী ও খিটকেল’ তকমা! প্রসেনজিতের সঙ্গে বিচ্ছেদের পর, দ্বিতীয়বার সংসার পাতেননি অভিনেত্রী! হঠাৎ তাঁকে নিয়েই বর্ষীয়ান অভিনেতার এমন মন্তব্যের নেপথ্যে কী কারণ?