স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো আয় তবে সহচরী। শাশুড়ি বৌমার অসমবয়সী বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলার গল্প দেখানো হবে বলে কথা ছিল। এছাড়াও শাশুড়ির চাকরি করা নিয়েও গল্প ছিল।কিন্তু দেবিনা এসে সমরেশের সঙ্গে পরকীয়া দেখিয়ে একেবারে যাচ্ছেতাই জায়গায় নিয়ে গেছিলেন লীনা গঙ্গোপাধ্যায়।
এখন আবার ধারাবাহিক জমে উঠেছে। দেবিনার সঙ্গে বুবাইয়ের বিয়ে হয়ে গেছে এবং দেবিনাকে খাবি খাওয়াচ্ছে বরফি, টিপু এবং সহচরী। তাদের সঙ্গে যোগ দিয়েছে সমরেশ। কিছুতেই পেরে উঠছেনা দেবিনা কিন্তু অনেক চেষ্টা করছে।
অন্যদিকে, গতকাল সিরিয়ালে ঘটে গেল অভূতপূর্ব ঘটনা। বিয়ের পর বরফিকে একটা নির্দিষ্ট লুকে সাজানো হয়েছিল। তারপর গত এক বছর ধরে সেই নির্দিষ্ট সাজেই আমরা বরফি কে দেখেছি। কিন্তু সম্প্রতি তার সাজগোজ পাল্টানো হলো। কপালে পরানো হল ছোট্ট টিপ, পরনে ছিল ফ্লোরাল ব্লাউজ আর শাড়ি।আবার ব্রুচও আছে। তার এই নতুন লুক দেখে দর্শকরাই চমকে গেছেন সেখানে টিপুর অবস্থা বুঝতেই পারছেন।
ধিঙ্গির এত সুন্দর সাজগোজ দেখে টিপুর মুখের হা বন্ধ হচ্ছে না। আমরা শুনতে পেয়েছিলাম টিপুর প্রাক্তন প্রেমিকা সুজাতা ফিরছে সিরিয়ালে। এছাড়া টিপু সুজাতাকে নিয়ে সেদিন বরফির সঙ্গে গল্প করেছে আর বরফি খুব কষ্ট পেয়েছে। সেইজন্য বরফির এই নতুন রূপ দেখে বেজায় খুশি দর্শকরা। তাদের ধারণা এবার টিপু সুজাতাকে ভুলে যাবে।






“বাংলা ইন্ডাস্ট্রির একমাত্র সুন্দরী নায়িকা কৌশানি, মা দুর্গার থেকেও বেশি সুন্দরী!” বেনারসি শাড়ি, গা ভর্তি সোনার গয়নায় হবু বৌমা, প্রশংসায় খেই হারিয়ে মন্তব্য পিয়া সেনগুপ্তর! ছেলে বনি আবার ঘুরছেন আঁচল ধরে! ‘হাসবো না কাঁদবো বুঝতে পারছি না’, ‘আপনার থেকে সুন্দরী কেউ হতে পারে?’ ‘এমন শাশুড়ি আমাকেও দিও ভগবান’ নেটপাড়ায় তুমুল হাসাহাসি!