স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara)। শুরু থেকেই সাপ্তাহিক টিআরপি তালিকায় ছক্কা হাঁকিয়েছে এই ধারাবাহিক (Bengali Serial) । প্রতি সপ্তাহেই প্রথম পাঁচে জায়গা ধরা বাঁধা থাকে এই ধারাবাহিকের। তবে ইদানীং ধারাবাহিকের গল্পে এসেছে ধীরগতি।
‘সন্ধ্যাতারা’ ধারাবাহিকের হাত ধরে প্রথমবারের জন্য ছোট পর্দায় পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী ঝুলন ভট্টাচার্য। ধারাবাহিকে নায়কের মা, বিজয়া মাঠানের ভূমিকায় অভিনয় করছেন তিনি। ধারাবাহিকে তার চরিত্র পজিটিভ।
সন্ধ্যাতারার আগে অভিনেত্রী ঝুলনকে দেখা গিয়েছে একাধিক ওয়েব সিরিজে। ‘জাতিস্মর’ ওয়েব সিরিজ ও ‘বল্লভপুরের রূপকথা’ সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছিল বিজয়া মাঠানকে। তবে এবার নাকি বিজয়া মাঠনেরউঁ মুখ বদল হতে চলছে।
উল্লেখ্য, জনপ্রিয় এক হিন্দি চ্যানেলে আসছে ‘সন্ধ্যাতারা’-র হিন্দি রিমেক। যার মুখ্য ভূমিকায় অভিনয় করবেন দেবত্তমা সাহা ও ফরমান খানকে। তবে এই হিন্দি রিমেকে বিজয়া মাঠানের চরিত্রে অভিনয় করবেন কে? এই নিয়ে জোড় জল্পনা চলছে।
শোনা যাচ্ছে, ‘সন্ধ্যাতারা’র হিন্দি রিমেকে অভিনয় করবেন অভিনেত্রী লুপল প্যাটেল। ইতিপূর্বে, ‘সাথ নিভানা সাথিয়া’ কিংবদন্তী চরিত্র কোকিলা মোদির ভূমিকায় অভিনয় করতে দেখা যায়। বহুদিন পর ফের দমদার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। প্ৰিয় চরিত্র কোকিলা মোদীকে ফের ছোটপর্দায় প্রত্যাবর্তন করতে দেখার আশায় উচ্ছসিত অভিনেত্রীরা।






“বিয়ে মানেই তো সিঁদুর-ফিদুর লেবড়ে-লুবড়ে…” বৈবাহিক সম্পর্কের ব্যাখ্যা দিতেই মন্তব্যে বিতর্ক উস্কে দিলেন কৌশিক সেন! ‘জীবনের ব্যাপ্তি শুধু লিভ ইন করলেই?’ ‘সত্যি কী ভাষা আপনার, ছিঃ!’ ‘পাবলিক ফিগার বলেই কি যা খুশি বলবেন?’ যারা শাঁখা-সিঁদুর পরে তাদের অপমানে, অভিনেতাকে ধুয়ে দিলেন ক্ষু’ব্ধ নেটিজেনরা!