স্টার জলসায় বর্তমানে দুটো সিরিয়াল সব থেকে বেশি দিন ধরে চলছে, সেগুলো হলো খেলাঘর আর গঙ্গারাম।যদিও খেলাঘর শান্টু আর পূর্ণার জন্য অনেকে এখনো দেখে কিন্তু গঙ্গারাম একটুও দেখতে চান না সাধারণ মানুষ। খুব অল্প সংখ্যক মানুষ আছেন যারা গঙ্গারাম দেখতে পছন্দ করেন। আমাদের এই পথ যদি না শেষ হয় এর সঙ্গে একদম লড়াই করতে পারতোনা গঙ্গারাম এবং তারপরে উড়ন তুবড়ির কাছেও হেরে ভূত হয় সে।
তবুও গঙ্গারামকে সরাচ্ছে না স্টার জলসা। সকলে গঙ্গারামকে মজা করে হাঁদারাম বলে ডাকে কিন্তু এই হাঁদারাম এবার বাবা হবে। সাম্প্রতিক এপিসোড বলছে টায়রা অন্তঃসত্ত্বা। অর্থাৎ গঙ্গারাম এবার বাবা হতে চলেছে।
এই খবর পেয়ে নেটিজেনরা অবাক হয়ে গেছেন। গঙ্গারাম তো বোকাসোকা মানুষ, সেও বাবা হয়ে গেল। সকলেই মজা করছেন এই বলে যে গঙ্গারাম হল জাতে মাতাল তালে ঠিক। এইসব দিকে তার বুদ্ধি টনটনে।
তবে যতদূর জানা যাচ্ছে চলতি মাসেই শেষ হচ্ছে এই ধারাবাহিক।তার জায়গায় হয় নতুন ধারাবাহিক নবাব নন্দিনী আসবে নয়তো অন্য কোন ধারাবাহিকের সময় পরিবর্তন করা হবে।






“রামচন্দ্রকে আমি একদম পছন্দ করি না!” “লোকের কথায় নিজের স্ত্রীকে অগ্নিপরীক্ষা দিতে বাধ্য করেছিলেন! বলতে পারতেন না, আমার স্ত্রী, তাতে তোমাদের কী?” সীতাকে সবচেয়ে বড় অপমান করেছেন রাবণ না রাম? সতীত্বের প্রমাণ চেয়ে চরম সিদ্ধান্ত, প্রশ্ন তুলে ‘আদর্শ পুরুষ’ রামকে কাঠগড়ায় দাঁড় করালেন মানসী সিনহা! অভিনেত্রীর যুক্তিতে সহমত দর্শক?