স্টার জলসায় নতুন নতুন সিরিয়াল আসছে গত কয়েকমাস ধরে। দর্শকদের মন জয় করার জন্য জলসা সিরিয়াল নিয়ে আসছে। তবে রিসেন্ট কিছু সিরিয়ালে এমন কিছু কার্যকলাপ শুরু হচ্ছে যা দেখে মাথা গরম হয়ে গেছে দর্শকদের।

সাহেবের চিঠিতে সাহেবকে বিয়ে করে চিঠি চলে এসেছে, এখন শ্বশুরবাড়িতে এসে ভোগ রাঁধছে সরকারি চাকরি পাওয়া পিওন চিঠি, মাধবীলতা সবুজকে বিয়ে করল বিশ্বাস করে, নবাব বিয়ে করল নন্দিনীকে। এবার দর্শকরা ভয় পাচ্ছে, যে শঙ্কর-ঐশানীর এই সপ্তাহেই বিয়ে হয়ে যাবে।

এই শুরু হল সোমবার থেকে, হয়ত গল্প এই সপ্তাহেই এমন মোড় নিল, শঙ্কর বাধ্য হয়ে ঐশানীকে বিয়ে করে নিল। এটা কিছুতেই মেনে নিতে পারবেন না দর্শকরা। তাই সকলেই অনুরোধ করেছেন, জলসা কাকু যেন এত জলদি বিয়ে না দেয়।







“বিয়ে মানেই তো সিঁদুর-ফিদুর লেবড়ে-লুবড়ে…” বৈবাহিক সম্পর্কের ব্যাখ্যা দিতেই মন্তব্যে বিতর্ক উস্কে দিলেন কৌশিক সেন! ‘জীবনের ব্যাপ্তি শুধু লিভ ইন করলেই?’ ‘সত্যি কী ভাষা আপনার, ছিঃ!’ ‘পাবলিক ফিগার বলেই কি যা খুশি বলবেন?’ যারা শাঁখা-সিঁদুর পরে তাদের অপমানে, অভিনেতাকে ধুয়ে দিলেন ক্ষু’ব্ধ নেটিজেনরা!