বর্তমানে টলিপাড়ায় একের পর এক ধারাবাহিক বন্ধ হওয়ার খবর যেন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রথমে ‘ভোলে বাবা পার করে গা’ এবং ‘চিরসখা’-র মতো বড় মেগা সিরিয়াল অকালেই শেষ হয়েছে। এর পর এবার নতুন করে গুঞ্জন উঠেছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘রাঙামতি তীরন্দাজ’-কে ঘিরে। এই ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে যখন প্রযোজক সুশান্ত দাসের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নিগ্রহের অভিযোগ তুলেছেন একজন অভিনেত্রী। যদিও সুশান্ত দাস এ অভিযোগ অস্বীকার করেছেন, তবে ইন্ডাস্ট্রির অনেকেই মনে করছেন, এই বিতর্কের ফল কি রাঙামতি তীরন্দাজের ওপর পড়বে?
প্রযোজক সুশান্ত দাসের বিরুদ্ধে অভিযোগ উঠতেই টলিপাড়া তোলপাড় হয়ে উঠেছে। অনেকেই মনে করছেন, এই বিতর্কের কারণে ধারাবাহিকের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়তে পারে। তবে সূত্রের খবর বলছে, আসল কারণ হয়তো অন্য। শোনা যাচ্ছে, সুশান্ত দাসের নতুন ধারাবাহিক ‘ঘূর্ণি’-র কারণে ‘রাঙামতি তীরন্দাজ’কে শেষ করা হতে পারে। নতুন সিরিয়াল ‘ঘূর্ণি’ নিয়ে শুরু হয়েছে জল্পনা। প্রথমে অভিনেতা নীল ভট্টাচার্যের নাম শোনা গিয়েছিল, কিন্তু তিনি নিজেই সে কথা অস্বীকার করেছেন। এরপর কুণাল শীলের নাম আসে এবং সেখানেই শেষ। ‘ঘূর্ণি’-র মূল চরিত্রে দেখা যাবে নবাগতা সপ্তশ্রী নন্দকে।
‘ঘূর্ণি’-এর গল্প একজন সাধারণ পরিবারের মেয়ে ক্রিকেটার হওয়ার সংগ্রাম নিয়ে। সমাজের নানা বাধা, প্রতিকূলতা এবং ব্যর্থতা তাকে ঘিরে রাখে। একসময় বাংলার গর্ব হিসেবে পরিচিতি পেলেও পরিস্থিতি বদলে যায় এবং তিনি হয়ে ওঠেন কলঙ্কিত। শ্বশুরবাড়ির পক্ষ থেকেও তীব্র সমালোচনা করা হয়। তবে কুণাল শীলের চরিত্রটিও বেশ জটিল, কারণ তার ওপর নানা অভিযোগ ওঠে—কুশপুতুল দহন, পোস্টার ছিঁড়ে ফেলা, এমনকি বাড়িতে হামলা পর্যন্ত। প্রোমোতে এসব বিষয়ের আভাস পাওয়া গেছে, তবে গল্পের আরো অনেক কিছু এখনো অজানা।
এই পরিস্থিতির মধ্যেই ‘রাঙামতি তীরন্দাজ’-এর নায়ক নীলাঙ্কুর মুখোপাধ্যায় জানিয়েছেন যে, এখনো পর্যন্ত এই ধারাবাহিক বন্ধ হওয়ার ব্যাপারে তাদের কোনও অফিসিয়াল ঘোষণা করা হয়নি। তবে অভিনেতা ও টেকনিশিয়ানরা যথেষ্ট উদ্বিগ্ন। টলিপাড়ায় সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার পর সুরক্ষা এবং এসওপি (SOP) নিয়ে বেশ কড়াকড়ি শুরু হয়েছে। এই অস্থির পরিবেশে একের পর এক সিরিয়াল বন্ধ হওয়ায় সবার মধ্যে উদ্বেগ বেড়ে গেছে। ‘রাঙামতি তীরন্দাজ’ শেষ হবে কিনা, নাকি নতুন ধারাবাহিক ‘ঘূর্ণি’ একে সরিয়ে দেবে, তা এখনই বলা যাচ্ছে না।
আরও পড়ুন: ‘শাশুড়ি ও বউমার সাংসারিক যু’দ্ধ থাকলে, শ্বশুরের সঙ্গে বউমার হবে না কেন?’ পারিবারিক গল্পে স্বাদ বদল করতেই, ‘সংসারের সংকীর্তন’ নিয়ে ছোটপর্দায় ফিরেছেন বর্ষীয়ান অভিনেতা শুভাশিস মুখার্জি? আপনাদের কেমন লাগছে, বংশী ও শান্তির মিষ্টি দ্বন্দ্ব?
অন্যদিকে, নতুন সিরিয়াল ‘ঘূর্ণি’ নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহের শেষ নেই। সপ্তশ্রী নন্দের স্পোর্টি লুক ইতিমধ্যে দর্শকদের নজর কেড়েছে। তবে এখনও পর্যন্ত এই ধারাবাহিকের সম্প্রচারের সময় নিয়ে কোনও নিশ্চিততা পাওয়া যায়নি। ‘রাঙামতি তীরন্দাজ’-এর স্লটে ‘ঘূর্ণি’ আসবে, নাকি সিরিয়ালের সম্প্রচার সময়ে পরিবর্তন হবে, তা এখনো স্পষ্ট নয়। কিন্তু টলিপাড়া অপেক্ষা করছে, জানতে কবে এই সিরিয়ালের ঝড় এসে ধুয়ে দেবে পুরনো সিরিয়ালগুলো।






“প্রকৃত অসভ্য ও অভদ্র মেয়ের লক্ষণ কথা না শোনা… বিগ বসে এসে তুমি কুইন নয়, ‘ডা*র্টি ক্যুইন’ নামে পরিচিত হচ্ছ বাংলার ঘরে ঘরে!” “সৌরভ হতভাগা যে টাকার জন্য এই মেয়েটার সঙ্গে মুখ লাগতে হচ্ছে!” বিগ বস বাংলার ঘরে এন্ট্রি নিতেই মিথ্যে সাজিয়ে সবার দুর্বল জায়গায় করছেন আ’ঘাত, অনুষ্কা ঘোষকে চাঁচাছোলা ভাষায় আয়না দেখালেন নৃত্যশিল্পী চাঁদনী গঙ্গোপাধ্যায়!