জি বাংলার মোদক পরিবারের সঙ্গে এই কদিনের মধ্যে একাত্ম হয়ে গিয়েছে প্রতিটি বাঙালি পরিবারের মা-কাকিমারা। মিঠাই এবং উচ্ছে বাবুর সুখ-দুঃখে তারা সমানভাবে অংশ নিয়েছে টিভির ওপার থেকে। সিরিয়াল প্রেমি দর্শকদের কাছে এই দুজনের দুষ্টু মিষ্টি কেমিস্ট্রি যে কতটা জনপ্রিয় তা আলাদা করে বলে বা লিখে বোঝানোর দরকার নেই।
তাই দর্শকদের টানতে একের পর এক নতুন চমক আসতে থাকে এই ধারাবাহিকে। ফলে বজায় থাকে টানটান উত্তেজনা। সেই সঙ্গে থাকে একটি একান্নবর্তী পরিবারের সুন্দর গল্প যা আজকালকার দিনে খুব বিরল। তাই সহজেই দর্শকরা আকৃষ্ট হয়েছে এই ধারাবাহিকের প্রতি।
তবে একটানা বহুদিন ধরে টিআরপির দিক দিয়ে শীর্ষস্থানে থাকলেও বর্তমানে ধারাবাহিকের ফলাফল খুব একটা আশানুরূপ নয়। বেশ কয়েকদিন যাবত ধারাবাহিকের কোনো নতুন প্রোমো সামনে না আসায় মন খারাপ এর দর্শকদের। তারা আগেভাগে জানতে পারছে না আগামী পর্বে কী দেখানো হবে যেটা আগে নিয়ম করে শেয়ার করা হতো চ্যানেল কর্তৃপক্ষের তরফে দর্শকদের জন্য।
সম্প্রতি সোশ্যাল মিডিয়া খুললে শোনা যাচ্ছে দর্শকরা বলছে একটি নতুন সুখবর আসতে চলেছে। মিঠাই পরিবারে নাকি নতুন সদস্য আসছে। আর এই খবরে বুঝতে বাকি নেই ঠিক কোন দিকে ইঙ্গিত করা হচ্ছে। অনেকেই ভাবছেন যে মিঠাই বোধহয় মা হতে চলেছে।
তবে বর্তমানে এমন কিছুই ঘটবে না বলে মনে করা হচ্ছে। পুরোটাই একটা গুঞ্জন।তবে মোদক পরিবারে কিন্তু নতুন সদস্য আসছে। আসলে বহুদিন ধরে কোন নতুন প্রোমো সামনে না আসায় একটি খবর ছড়িয়ে পড়েছে যা সত্যি বলে মেনে নিয়েছিল এই ধারাবাহিকের দর্শকরা।তবে কালকে রাতেই এসে গেছে নতুন প্রোমো যেখানে দেখা গেল মিঠাই মা হচ্ছে না কিন্তু মিঠাই নতুন শাশুড়ি মা পেয়েছে। সমরেশ এর সঙ্গে অনুরাধার বিয়ে দিয়েছে সিড মিঠাই।
মিঠাই আদৌ মা হতে চলেছে কিনা সেই সম্পর্কে কোন খবর বা কোন আপডেট দেওয়া হয়নি ধারাবাহিকের তরফ থেকে। তবে এমন কোন চমক এলে যে দর্শকরা সবথেকে বেশি খুশি হবে তা বলাই বাহুল্য।






“বিয়ে মানেই তো সিঁদুর-ফিদুর লেবড়ে-লুবড়ে…” বৈবাহিক সম্পর্কের ব্যাখ্যা দিতেই মন্তব্যে বিতর্ক উস্কে দিলেন কৌশিক সেন! ‘জীবনের ব্যাপ্তি শুধু লিভ ইন করলেই?’ ‘সত্যি কী ভাষা আপনার, ছিঃ!’ ‘পাবলিক ফিগার বলেই কি যা খুশি বলবেন?’ যারা শাঁখা-সিঁদুর পরে তাদের অপমানে, অভিনেতাকে ধুয়ে দিলেন ক্ষু’ব্ধ নেটিজেনরা!