বাংলা টেলিভিশনে এখন টিআরপি তালিকায় যে সমস্ত জনপ্রিয় ধারাবাহিক গুলো প্রথমের দিকে রয়েছে তার মধ্যে একটি হল ‘অনুরাগের ছোঁয়া’। এই ধারাবাহিকে সূর্য এবং দীপার রসায়ন প্রথম থেকেই বাংলার দর্শক বেশ পছন্দ করেছে।
তবে বর্তমানে সূর্যর বন্ধু মিশকার জন্য সূর্য এবং দীপার মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। সূর্য দীপার গর্ভে যে সন্তান রয়েছে তাকে ঘিরে দীপাকে সন্দেহ করছে। আর দিনে দিনে তাদের ভুল বোঝাবুঝি বৃদ্ধি পেয়ে এখন পরিবারে সকলের সামনে এসে গেছে।

তখন সূর্য দীপাকে সবার সামনে অপমান করায় সে বাড়ি ছেড়ে চলে গেছে। কিন্তু সূর্যর মা দীপাকে সঙ্গ দিয়েছে। এবার সম্প্রতি একটি প্রমো দেখে অনেকেই মনে করছে যে আদেও সূর্য আর দীপার মধ্যে ভুল বোঝাবুঝি মিটবে তো?
প্রসঙ্গত নতুন প্রমোতে দেখা যাচ্ছে যে দীপার হঠাৎ করেই লেবার পেইন শুরু হয়ে গেছে। ডাক্তার বলেছে, মা অথবা বাচ্চার মধ্যে যে কোন একজনকে বাঁচানো যাবে। দীপা তখন বলে ‘আমার সন্তানকে বাঁচাবেন ম্যাডাম’। অন্যদিকে সূর্য রাস্তায় আসছিল মাঝরাস্তায় একসিডেন্ট হয়।

আর এই প্রোমোর শেষে বলতে শোনা যাচ্ছে ‘আবার কবে এক হবে সূর্য দীপা ?আবার কি কোনদিন এক হতে পারবে সূর্য দীপা?’ যা প্রকাশ্যে আসার পরেই এই ধারাবাহিকের অনুরাগীরা ভাবছেন যে এবার কি তাহলে সূর্য আর দীপার মধ্যে কেউ মারা যাবে! নাকি তাদের বাচ্চা হওয়ার পড়ে ভুল বোঝাবুঝি মিতে আবার তারা কাছাকাছি আসবে!






“প্রকৃত অসভ্য ও অভদ্র মেয়ের লক্ষণ কথা না শোনা… বিগ বসে এসে তুমি কুইন নয়, ‘ডা*র্টি ক্যুইন’ নামে পরিচিত হচ্ছ বাংলার ঘরে ঘরে!” “সৌরভ হতভাগা যে টাকার জন্য এই মেয়েটার সঙ্গে মুখ লাগতে হচ্ছে!” বিগ বস বাংলার ঘরে এন্ট্রি নিতেই মিথ্যে সাজিয়ে সবার দুর্বল জায়গায় করছেন আ’ঘাত, অনুষ্কা ঘোষকে চাঁচাছোলা ভাষায় আয়না দেখালেন নৃত্যশিল্পী চাঁদনী গঙ্গোপাধ্যায়!