টলিপাড়ায় আবার খুশির খবর। ১৯৭৬ সালের পর আবার জুটি বাঁধতে চলেছেন জাতীয় পুরস্কার জয়ী সিনেমার তারকা জুটি। তাঁরা হলেন মিঠুন চক্রবর্তী এবং নৃত্যশিল্পী ও অভিনেত্রী মমতা শংকর।
এই খবরে দর্শকদের উচ্ছ্বাস বাঁধ ভেঙেছে। এবার বড় পর্দায় আসছে প্রজাপতি। দেবের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন মিঠুন এবং মমতা শংকর। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের প্রযোজনায় এই সিনেমা মুক্তি পেতে চলেছে। পরিচালনায় রয়েছেন অভিজিৎ ঘোষ।
জানা গিয়েছে বাবা-ছেলের ভূমিকায় অভিনয় করবেন দেব এবং মিঠুন চক্রবর্তী। শীঘ্র শুরু হতে চলেছে এই সিনেমার শুটিং। শনিবার দেবে প্রযোজনা সংস্থা আনুষ্ঠানিকভাবে এই খবর ঘোষণা করে।
জানা গিয়েছে সবকিছু ঠিকঠাক হলে এই বছর বড়দিনে মুক্তি পাবে প্রজাপতি। এতগুলো বছর পর আবার একসঙ্গে পর্দায় জুটি বাঁধবেন মিঠুন এবং মমতা। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত দুজনেই।
জানা গিয়েছে এই সিনেমার গল্পে বিয়ে, সম্পর্ক থাকবে। তবে বিয়ের সানাই বাজলেও কার বিয়ে সেটা বোঝা যাচ্ছে না। দেব নিজেই বিয়ে করছেন নাকি ঘটক হয়ে অন্য কারুর বিয়ে দেবেন? সেটা জানতে গেলে আর একটু অপেক্ষা করতে হবে। তবে মিঠুন চক্রবর্তী যে বিবাহ বাসরে থাকবেন সে কথা আগেই জানিয়ে দিয়েছেন দেব। অর্থাৎ তাহলে কি এবার দেবের বিয়ের সাক্ষী হতে পারেন মিঠুন?






“আমি তো সিঙ্গেল, আমার তো বর নেই!” অবিবাহিত হয়েও সিঁথিভরা সিঁদুর, হাতে মোটা শাঁখা-পলা! লক্ষ্মীপুজোয় প্রসেনজিতের বোন পল্লবী চট্টোপাধ্যায়ের এমন সাজ ঘিরে তুমুল চর্চা, স্বামী না থাকলেও কেন বিবাহিত নারীর মতো সেজে থাকেন অভিনেত্রী? নিজেই করলেন ফাঁস, এই বিশেষ পছন্দের নেপথ্যে রয়েছে কোন কারণ?