এই মুহূর্তে স্টার জলসার (Star jalsha) পর্দায় চলা অন্যতম জনপ্রিয় ধারাবাহিক সন্ধ্যাতারা (SandhyaTara)। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেত্রী অন্বেষা হাজরা। এই ধারাবাহিকে তার অভিনয় দেখে ভীষণ খুশি দর্শকরা। একইসঙ্গে এই ধারাবাহিকের গল্পের প্লটও ভীষণ রকম ভাবে দর্শকদের আকর্ষণ করেছে। যার ফলে টিআরপি তালিকাতেও বেশ ভালো পারফর্ম করছে এই ধারাবাহিকটি। চলতি সপ্তাহে পঞ্চম স্থানে রয়েছে সন্ধ্যাতারা।
এই ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন, দুই বোন সন্ধ্যা এবং তারা আর তাদের জীবনে ঝড় তোলা একজন নায়ক আকাশনীলকে ঘিরে এই মুহূর্তে এগিয়ে চলেছে এই ধারাবাহিকের গল্প। এই ধারাবাহিকের গল্প ধীরে ধীরে এমন ভাবেই দর্শকদের মন জয় করেছে যে এখন এই ধারাবাহিক না দেখে থাকতে পারেন না দর্শকরা। মিসিং স্ক্রু প্রযোজনা সংস্থার তরফে এই ধারাবাহিকটি এই মুহূর্তে এগিয়ে চলেছে।
তবে জলসায় এখন হরহামেশাই এসে চলেছে নতুন নতুন ধারাবাহিক। আর এবার শোনা যাচ্ছে জলসায় ফিরছেন অভিনেতা সোমরাজ মাইতি। জুটি বাঁধছেন জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে। আর তার বিপরীতে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রাণী ভট্টাচার্য। ‘খেলনা বাড়ি’ তে মিতুলের মেয়ে গুগলির চরিত্রে এর আগে অভিনয় করেছেন তিনি।
স্টার জলসায় মিসিং স্ক্রু-র হাত ধরে আসছে এই জুটি। আর আসন্ন এই ধারাবাহিকের সন্ধ্যাতারা ধারাবাহিকের এক গুরুত্বপূর্ণ সদস্যকে অভিনয় করতে দেখা যাবে। কে তিনি? জানা গেছে সন্ধ্যা-তারার মায়ের চরিত্রে অভিনয় করা অভিনেত্রী মৌমিতা চক্রবর্তী নাকি এবার এই ধারাবাহিকে অভিনয় করবেন।
কারণ এই মুহূর্তে সন্ধ্যার-তারার মায়ের চরিত্রটির আর কোনরকম গুরুত্ব নেই এই ধারাবাহিকে। আর সেই কারণবশতই এই ধারাবাহিক ছেড়ে অন্য ধারাবাহিকে যাচ্ছেন মৌমিতা চক্রবর্তী। জানা গেছে এই ধারাবাহিকে তার চরিত্রটি হতে চলেছে মারাত্মক রকমের খল চরিত্র। এর আগে অন্য কোন ধারাবাহিকে এতটা খল চরিত্রে অভিনয় করেননি তিনি। এই চরিত্রটা রীতিমতো তার কাছে চ্যালেঞ্জিং বলে জানা যাচ্ছে।






“প্রকৃত অসভ্য ও অভদ্র মেয়ের লক্ষণ কথা না শোনা… বিগ বসে এসে তুমি কুইন নয়, ‘ডা*র্টি ক্যুইন’ নামে পরিচিত হচ্ছ বাংলার ঘরে ঘরে!” “সৌরভ হতভাগা যে টাকার জন্য এই মেয়েটার সঙ্গে মুখ লাগতে হচ্ছে!” বিগ বস বাংলার ঘরে এন্ট্রি নিতেই মিথ্যে সাজিয়ে সবার দুর্বল জায়গায় করছেন আ’ঘাত, অনুষ্কা ঘোষকে চাঁচাছোলা ভাষায় আয়না দেখালেন নৃত্যশিল্পী চাঁদনী গঙ্গোপাধ্যায়!