অভিনয়টা অভিনেতা-অভিনেত্রীদের হাতে থাকে কিন্তু শরীর খারাপ বা স্বাস্থ্যের অবনতি সেটা কখন ঘটে যাবে কেউ আগে থেকে বলতে পারে না বা বুঝতে পারে না। ঠিক এমনটাই হয়েছিল একটি নতুন নায়িকা মৌমিতা সরকারের সঙ্গে। শুটিং করতে এসে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। অবশেষে বাড়ি থেকে তাকে জোর করে ফিরিয়ে আনা হয়। কাজ বন্ধ করে দিতে হয়। স্টার জলসায় সুযোগ পেয়েছিলেন কিন্তু ভাগ্য তার সাথে ছিল না হয়তো। মন খারাপ ভক্তদেরও।
২ সপ্তাহ আগেই স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক লাভ বিয়ে আজকালে সবথেকে বড় পরিবর্তন হয়। রাতারাতি মুখ পাল্টে যায় নায়িকার চরিত্রে। আগে “শ্রাবণ” চরিত্রে অভিনয় করছিল মৌমিতা সরকার আর বর্তমানে এই চরিত্র দেখা যাচ্ছে তৃণা সাহাকে। তবে তারপর অনেক কটা দিন পেরিয়ে গেছে এবং গল্প অনেকটা এগিয়ে গেছে। যদিও নতুন শ্রাবণ আর পুরনো শ্রাবণকে নিয়ে তুলনা চলছে দর্শকদের মধ্যে। তবু মানিয়ে নিচ্ছে তারা। তৃণা নিজের সেরাটা নিয়ে অভিনয় করছেন। আর তাই গত দুই সপ্তাহে বেশ অনেকটা বেড়েছে এই সিরিয়ালের টিআরপি।

অপরদিকে মুখ বদল হওয়ার পর উধাও হয়ে গিয়েছিলেন পুরনো শ্রাবণ মৌমিতা সরকার। সোশ্যাল মিডিয়াতেও তাকে পাওয়া যায় না। অবশেষে নতুন পোস্ট করেছেন মৌমিতা। তৃণা, ওম এবং লাভ বিয়ে আজকালের অন্যান্য সদস্যদের নিয়ে অনেক কিছু বলেন তিনি। অভিনেত্রী তৃণা সাহাকে নিয়ে মৌমিতা সরাসরি বলেন যে যীশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশনের অসাধারণ টিম এবং অসাধারণ অভিনেতা-অভিনেত্রীরা দিনরাত পরিশ্রম করছে আপনাদের মনোরঞ্জন করার জন্য আর তৃণাদির অসাধারন অভিনয়ের দক্ষতাকে কুর্নিশ জানাই। একটি ধারাবাহিকের মাঝখানে এসে চরিত্র প্রতিষ্ঠা করা অতটা সহজ কথা নয় সেটা মানলেন মৌমিতা। কিন্তু তৃণা যে সুন্দরভাবে সেটা ফুটিয়ে তুলতে পেরেছেন সেটাই উল্লেখ করলেন মৌমিতা। তাই নতুন শ্রাবণকে দিলেন শুভেচ্ছা।
আরও পড়ুনঃ সোলাঙ্কি, সোনামনি নাকি পায়েল- ২০২৪ সালে সিরিয়ালে আবার কাকে ফিরে আসতে দেখতে চান?

এদিকে মৌমিতা নিজের পোস্টে এটাও জানিয়েছেন যে আগের থেকে তিনি অনেকটাই শারীরিকভাবে সুস্থ আছেন। কিছু সময়ের বিরতি নিয়ে আবার ফিরবেন তিনি কাজে। তবে যে গুঞ্জনটা ছড়িয়ে পড়ে তার আবার কামব্যাক হবে লাভ বিয়ে আজকালে সেটা হয়তো সত্যি নয়। দেখা যাক কবে থেকে আবার নতুন গল্পে নতুন চরিত্র হয়ে ওঠেন মৌমিতা সরকার। মৌমিতার কামব্যাক নিয়ে আপনারা কতটা উত্তেজিত? জানান আমাদের কমেন্ট বক্সে।
View this post on Instagram






“স্ত্রী হিসেবে ওর সঙ্গে থাকা যায় না” দেবশ্রী রায়কে নিয়ে বি’স্ফোরক মিঠুন চক্রবর্তী, দিলেন ‘খামখেয়ালী ও খিটকেল’ তকমা! প্রসেনজিতের সঙ্গে বিচ্ছেদের পর, দ্বিতীয়বার সংসার পাতেননি অভিনেত্রী! হঠাৎ তাঁকে নিয়েই বর্ষীয়ান অভিনেতার এমন মন্তব্যের নেপথ্যে কী কারণ?