Mithijhora Today Episode: বর্তমানে জি বাংলার (Zee Bangla) অন্যতম চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরা (Mithijhora)। নতুন নতুন চমকের কারণে দর্শকদের মনে নিজের জায়গা করে নিতে সক্ষম হয়েছে ধারাবাহিকটি। প্রথমেই ধারাবাহিকটি রাত সাড়ে ৯টায় আরম্ভ হলেও সেই স্লটে কামাল করতে পারেনি মিঠিঝোরা বরং দীপার জনপ্রিয়তার কাছে বারবার মাত খেতে হয়েছে রাইপূর্ণাকে। ফলেই টিআরপিতেও আসেন চমক। সময় পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে কপাল খুলে যায় ধারাবাহিকের। প্রতিবার রাত ১০টার স্লটে কিস্তিমাত করা ঐশানিকে হারিয়ে দেয় রাই।
বর্তমানে ধারাবাহিকেও চলছে টান টান উত্তেজনা। রাই, নীলু আর স্রোত তিন বোনের জীবনেই এসেছে দারুন মোড়। গত পর্বেই দেখা গেছে নীলুকে ডাক্তারের কাছে গিয়ে গেছে শৌর্য্য। সেইখানে গিয়ে রাইয়ের আবার টেস্ট করায় সে। নীলুর রিপোর্ট দেখেই ডাক্তার জানান নীলু মা হচ্ছেন না। অপরদিকে রাইয়ের জীবনে উঠেছে ঝড়। সুদীপ্তর চালে ফেঁসে গেছে রাই। চুরির অভিযোগে রাইকে সাসপেন্ড করিয়ে জেলে পাঠাতে চেয়েছিলে সুদীপ্ত। এদিকে ট্যাক্স দিতে ব্যার্থ হওয়ার কারণে কোম্পানি বন্ধ হয়ে যেত অনির্বাণের। তবে অনির্বাণের সঙ্গে কথা বলে একটা দিন সময় চেয়ে নেয় রাই।
মিঠিঝোরা আজকের পর্ব ৮মে (Mithijhora Today Episode 8 May):
এদিকে অনুষ্ঠানে অসাধারণ নাচ করে সকলের মন জিতে নিয়েছে স্রোত। এমনকি স্রোতের নাচ দেখে হতবাক হয়ে গেছে সার্থক। অনুষ্ঠান শেষ হওয়ার পর স্রোত মেকআপ রুমে মেকআপ তুলতে গেলে হঠাৎ চলে যায় লাইট। স্রোত তড়িঘড়ি বেরোতে গেলে তার সঙ্গে দেখা হয় সার্থকের। সার্থকে দেখে খুব ভয় পেয়ে যায় স্রোত। যদিও তারপর সার্থকের মুখ থেকে নিজের প্রশংসা শুনে খুব খুশি হয় স্রোত।
মিঠিঝোরার নতুন চমক, শৌর্য্যকে বকা বানিয়ে খেলা ঘুরিয়ে দিল নীলু:
ডাক্তারের রিপোর্ট দেখে চমকে যায় শৌর্য্য। সে নীলুকে জিজ্ঞাসা করে তবে কি নীলু তাকে মিথ্যে কথা বলছিল সন্তানের ব্যাপারে? তখনই পরিস্থিতি সামাল দিতে আবার নাটক শুরু করে নীলু। ডাক্তারের ওপরই চোটপাট শুরু করে নীলু। নীলুর পরিস্থিতি দেখে ধাবড়ে যায় ডাক্তারও। তিনি বারবার নীলুকে বলতে থাকেন শান্ত হওয়ার জন্য। কিন্তু নীলু চালিয়ে যায় তার নাটক। নীলুকে এই অবস্থায় এত চিৎকার চেঁচামেচি করতে দেখে ভয় পেয়ে যায় শৌর্য্য। তখনই অসুস্থতার বাহানা দিয়ে শৌর্য্যকে নীলু বলে যেন সে বাড়ির কাউকে কিছু না বলে। নীলুর কথাতেই রাজি হয়ে যায় শৌর্য্য।
আরও পড়ুন: “বহু জায়গায় অডিশন দিয়ে বাদ পড়েছি! কিন্তু স্বপ্ন দেখা ছাড়িনি!” অভিনেত্রী হওয়ার জন্য কি কি সহ্য করতে বাধ্য হয়েছেন আরাত্রিকা?
রাইকে চরম অপমান করল নন্দিতা:
এদিকে রঞ্জন দার সঙ্গে কথা বলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় রাই। মনে মনে সে ভাবতে থাকে বাড়িতে কি বলবে। বাড়িতে তো সে কোনভাবেই একটা জানাতে পারবে না যে তার কোম্পানি থেকে তার ওপর তাকে চুরির অভিযোগ এসেছে। এইসব ভাবতে ভাবতে রাই পৌঁছে যায় বাড়ি। বাড়িতে ঢুকতে না ঢুকতেই রাইকে যাচ্ছেতাই বলে অপমান করতে শুরু করে নন্দিতা। এমনকি তিনি রাইকে এই বলেন “তুই অফিস থেকে ফিরছেন না হোটেল থেকে।” মায়ের মুখে এরকম কথা শুনে অবাক হয়ে যায় রাই। তাহলে কি মনে হয় আপনাদের মেয়ের এই কথাগুলো শুনে কি প্রতিক্রিয়া হওয়া উচিত রাইয়ের?






“স্ত্রী হিসেবে ওর সঙ্গে থাকা যায় না” দেবশ্রী রায়কে নিয়ে বি’স্ফোরক মিঠুন চক্রবর্তী, দিলেন ‘খামখেয়ালী ও খিটকেল’ তকমা! প্রসেনজিতের সঙ্গে বিচ্ছেদের পর, দ্বিতীয়বার সংসার পাতেননি অভিনেত্রী! হঠাৎ তাঁকে নিয়েই বর্ষীয়ান অভিনেতার এমন মন্তব্যের নেপথ্যে কী কারণ?