স্টার জলসায় মাত্র কয়েকদিন হল শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘মেয়েবেলা’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেতা অর্পণ ঘোষাল এবং অভিনেত্রী স্বীকৃতি মজুমদারকে। সেই সঙ্গে নায়কের মায়ের একটি গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে যেটিতে অভিনয় করছেন বর্ষিয়ান অভিনেত্রী রূপা গাঙ্গুলী। একটা অসাধারণ কাস্টিং নিয়ে শুরু হয়েছে এই নতুন ধারাবাহিক। যা শুরুর কয়েক দিনের মধ্যেই বেশ ভালো জনপ্রিয়তা পেয়ে গেছে দর্শক মহলে।
একেবারেই অন্য একটি গল্প নিয়ে শুরু হয়েছে এই ধারাবাহিক। যৌথ পরিবারের মধ্যে কি করে বাড়ির মেয়ে বউরা একে অপরের সাথে থাকতে থাকতে নিজেরাই একে অপরের বন্ধু হয়ে ওঠে এমনটাই ফুটে উঠবে গল্পতে। কিন্তু শুরুর সাথে সাথেই দেখা গেছে নায়ক অর্থাৎ ডোডোর বিয়ের প্রস্তুতি চলছে। কিন্তু সেটা নায়িকার সাথে নয় অন্য একটি মেয়ের সঙ্গে। যা নিয়ে সকলেই খুব খুশি। আবার উল্টো দিকে নায়কের মা বীথি কিছুতেই পছন্দ করেনা নায়িকা মৌকে।
তাই দর্শকরা ভেবেই পাচ্ছিল না যে কী করে নায়ক নায়িকার বিয়ে হবে। কারণ প্রোমোতে তো দেখা গেছে নায়ক নায়িকার বিয়ের পরেই সংসারের সকল মেয়েরা কি করে একে অপরের বন্ধু হয়ে উঠবে সেই গল্প। তাই দর্শকদের মধ্যে থেকে প্রশ্ন বার বার উঠে আসছিল যে ডোডো এবং মৌ এর বিয়ে কী করে হবে! এই সবকিছুর মধ্যে থেকেই এবার নতুন একটি প্রোমো সামনে চলে এলো। যা দেখে কিছুটা হলেও দর্শক আঁচ করতে পারছে যে এবার হয়তো ডোডো এবং মৌকে বিয়ে করতে দেখা যাবে।
যারা এই ধারাবাহিকের নিয়মিত দর্শক তারা জানেন যে এখন ডোডোর বিয়ের প্রস্তুতি চলছে মিত্র বাড়িতে। কিন্তু সম্প্রতি একটি পর্বে দেখা গেছে বিয়ের আশীর্বাদের দিন হঠাৎই এক বন্ধু এসে খবর দেয় যে সে যে সাইটে কাজ করছিল সেখানে চারতলার উপর থেকে দুজন কর্মী পড়ে আহত হয়েছে। যার ফলে সেখানকার লোকজন ঝামেলা করছে। আশীর্বাদ ছেড়ে ডোডো ছুটে যায় তার সাইটে সেখানে গিয়ে বুঝতে পারে যে এটা কেউ চক্রান্ত করে করেছে। প্রসঙ্গত সেখানকার স্থানীয় ক্লাব তাদের সাথে টাকা নিয়ে কিছুদিন ধরেই ঝামেলা করছে আর ডোডো সেটা বুঝতে পারে যে এটা ওই স্থানীয় ক্লাবেরই কাজ।
View this post on Instagram
কিন্তু উল্টো দিকে যে দুই কর্মী পড়ে আহত হয়েছে তাদের প্রাণ সংশয়ের সম্ভাবনা রয়েছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে সেই টাকা আসতেও সময় লাগবে কিন্তু এরই মধ্যে নতুন প্রোমোতে দেখা যাচ্ছে বীথি তার বরকে বলছে তুমি টাকার জন্য আমার ছেলেকে বিক্রি করতে পারো না। আর তখন ডোডোর বাবা বলছে যে ডোডোর জীবন এবং মিত্র পরিবারের সম্মান বাঁচানোর জন্য মৌকে বিয়ে করতে হবে ডোডোকে। তখন ডোডো জানায় যে মৌ যদি বিয়ে করতে রাজি থাকে তাহলে সে এই বিয়েতে রাজি। তবে এবার শুধু দেখার কী এমন পরিস্থিতি উদয় হল যার জন্য ডোডো এবং মৌকে বিয়ে করতে হচ্ছে!






“বিয়ে মানেই তো সিঁদুর-ফিদুর লেবড়ে-লুবড়ে…” বৈবাহিক সম্পর্কের ব্যাখ্যা দিতেই মন্তব্যে বিতর্ক উস্কে দিলেন কৌশিক সেন! ‘জীবনের ব্যাপ্তি শুধু লিভ ইন করলেই?’ ‘সত্যি কী ভাষা আপনার, ছিঃ!’ ‘পাবলিক ফিগার বলেই কি যা খুশি বলবেন?’ যারা শাঁখা-সিঁদুর পরে তাদের অপমানে, অভিনেতাকে ধুয়ে দিলেন ক্ষু’ব্ধ নেটিজেনরা!