স্টার জলসার ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara) ধারাবাহিকে বিরাট বদল। সন্ধ্যা ও নীলের সম্পর্কের রদবদল। টিআরপি (TRP) টানতে গল্পে বিরাট রদবদল করল চ্যানেল কর্তৃপক্ষ। সম্প্রতি প্রকাশ পাওয়া এই ধারাবাহিকের প্রোমো দেখেই শুরু দর্শকদের উন্মাদনা। কাছাকাছি আসছে নীল ও সন্ধ্যা। সব জানার পর কোন দিকে মোড় নেবে দুই বোনের সম্পর্ক?
বদলে গিয়েছে সন্ধ্যাতারার প্লট। লেখিকা সাহানা দত্ত একেবারে উলাটপুরান করেছেন মূল গল্পে। যেহেতু এটি একটি রিমেক ধারাবাহিক তাই আমরা দেখেছি তারা ও নীলের সত্যি জানার পর, নীলকে ডিভোর্স দিয়ে অনেক দূরে চলে যায় তারা।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে তাঁর প্রোমো। দেখা যাচ্ছে, হাসপাতালে ভর্তি সন্ধ্যা। মাথায় ব্যান্ডেড বাঁধা। হাসপাতালে তাঁকে দেখতে আসে আকাশনীল। সন্ধ্যার জন্য হাতে করে ফুলের বুকেও এনেছে সে। বুকে দিতেই সন্ধ্যা জিজ্ঞেস করে ‘আপনি কে?’ উত্তরে আকাশনীল জানায়, ‘আমি আপনার স্বামী।’ আর যেই না মুখ থেকে কথা বেরিয়েছে, অমনি তেড়ে উঠেছে সন্ধ্যা।
কেন এই পরিচিত লোকটা তাঁর স্বামী হতে যাবে কেন? কিন্তু তখন নিজের নামও মনে করতে পারে না সে। নিজেই নিজেকে বলে, :আমার নামটা কী যেন!’ ব্যস! আকাশনীলের কনফিডেন্সও সপ্তমে। বলে, আবার নতুন করে ভালোবাসা জিতে নেব আপনার। ড্রামাকুইনকে ফিরে আসতেই হবে তাঁর হুলোবাবুর কাছে।
এর থেকেই পরিষ্কার বিদায় নিচ্ছে না সন্ধ্যা-নীল জুটি। তবে তারার কী হবে? স্টুডিও পাড়া সূত্রে খবর, শীঘ্রই অঙ্কনের সঙ্গে বিয়ের আয়োজন হবে তারার। ঈশ্বর ও বিজয়া মাঠান সন্ধ্যার স্মৃতিভ্রষ্ট হওয়ার সুযোগ নিয়েই অঙ্কন ও সন্ধ্যার বিয়ের আয়োজন।






“প্রকৃত অসভ্য ও অভদ্র মেয়ের লক্ষণ কথা না শোনা… বিগ বসে এসে তুমি কুইন নয়, ‘ডা*র্টি ক্যুইন’ নামে পরিচিত হচ্ছ বাংলার ঘরে ঘরে!” “সৌরভ হতভাগা যে টাকার জন্য এই মেয়েটার সঙ্গে মুখ লাগতে হচ্ছে!” বিগ বস বাংলার ঘরে এন্ট্রি নিতেই মিথ্যে সাজিয়ে সবার দুর্বল জায়গায় করছেন আ’ঘাত, অনুষ্কা ঘোষকে চাঁচাছোলা ভাষায় আয়না দেখালেন নৃত্যশিল্পী চাঁদনী গঙ্গোপাধ্যায়!