স্টার জলসার ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara) ধারাবাহিকে বিরাট বদল। সন্ধ্যা ও নীলের সম্পর্কের রদবদল। টিআরপি (TRP) টানতে গল্পে বিরাট রদবদল করল চ্যানেল কর্তৃপক্ষ। সম্প্রতি প্রকাশ পাওয়া এই ধারাবাহিকের প্রোমো দেখেই শুরু দর্শকদের উন্মাদনা। কাছাকাছি আসছে নীল ও সন্ধ্যা। সব জানার পর কোন দিকে মোড় নেবে দুই বোনের সম্পর্ক?
দুই বোনের গল্প নিয়েই ধারাবাহিক ‘সন্ধ্যাতারা’। সন্ধ্যা ও তারা দুই বোন। একে অপরকে খুব ভালবাসে দুজন। প্রেম বা প্রাণ, বোনের জন্য সব ত্যাগ করতে পারে দুই বোন। ইতিপূর্বে আমরা দেখেছি, বোন তারা যাকে ভালোবাসত, সেই আকাশনীলের সম্বন্ধ হয় দিদি সন্ধ্যার সঙ্গে।
বর্তমানে স্টার জলসার পর্দায় চলা একটি জনপ্রিয় ধারাবাহিক ‘সন্ধ্যাতারা’। সাপ্তাহিক টিআরপি দৌড়ে অন্যান্য ধারাবাহিকের সঙ্গে রীতিমতো পাল্লা দিচ্ছে এই ধারাবাহিক। দুই বোনের গল্প নিয়ে শুরু হওয়া এই সিরিয়াল অল্পদিনেই মন জয় করেছে দর্শকদের।
গল্পের শুরুতে দেখা গিয়েছিল, সিরিয়ালের নায়ক নীল ও নায়িকার বোন তারার মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। কথা গড়ায় বিয়ের দিকেও। এদিকে, পরিস্থিতির দোলাচলে সন্ধ্যার সঙ্গে বিয়ে হয় নীলের। প্রথম দিকে এই বিয়ে মানতে না পারলেও ধীরে ধীরে সন্ধ্যাকে ভালোবেসে ফেলে নীল। তারাও চায় তাঁর দিদির সংসার সুখের হোক। কিন্তু কথায় আছে জীবনে উত্থান পতন থাকেই। আর তাই নতুন পরীক্ষার মুখে ‘সন্ধ্যাতারা’।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের নতুন প্রোমো। নতুন প্রমোতে দেখা যাচ্ছে, হাসপাতালে ভর্তি সন্ধ্যা। মাথায় ব্যান্ডেড বাঁধা। হাসপাতালে তাঁকে দেখতে আসে আকাশনীল। সন্ধ্যার জন্য হাতে করে ফুলের বুকেও এনেছে সে। বুকে দিতেই সন্ধ্যা জিজ্ঞেস করে ‘আপনি কে?’ উত্তরে আকাশনীল জানায়, ‘আমি আপনার স্বামী।’ আর যেই না মুখ থেকে কথা বেরিয়েছে, অমনি তেড়ে উঠেছে সন্ধ্যা।
কেন এই পরিচিত লোকটা তাঁর স্বামী হতে যাবে কেন? কিন্তু তখন নিজের নামও মনে করতে পারে না সে। নিজেই নিজেকে বলে, :আমার নামটা কী যেন!’ ব্যস! আকাশনীলের কনফিডেন্সও সপ্তমে। বলে, আবার নতুন করে ভালোবাসা জিতে নেব আপনার। ড্রামাকুইনকে ফিরে আসতেই হবে তাঁর হুলোবাবুর কাছে।






“প্রকৃত অসভ্য ও অভদ্র মেয়ের লক্ষণ কথা না শোনা… বিগ বসে এসে তুমি কুইন নয়, ‘ডা*র্টি ক্যুইন’ নামে পরিচিত হচ্ছ বাংলার ঘরে ঘরে!” “সৌরভ হতভাগা যে টাকার জন্য এই মেয়েটার সঙ্গে মুখ লাগতে হচ্ছে!” বিগ বস বাংলার ঘরে এন্ট্রি নিতেই মিথ্যে সাজিয়ে সবার দুর্বল জায়গায় করছেন আ’ঘাত, অনুষ্কা ঘোষকে চাঁচাছোলা ভাষায় আয়না দেখালেন নৃত্যশিল্পী চাঁদনী গঙ্গোপাধ্যায়!