বাংলার বিনোদন চ্যানেল গুলির মধ্যে চলছে জোরদার টিআরপি (TRP) লড়াই। নতুন বছর আসছে, আর আসছে একগুচ্ছ নতুন ধারাবাহিক (Bengali Mega Serials)। ধারাবাহিক বা রিয়েলিটি শো-কে সরিয়ে দিয়ে জায়গা করে নিচ্ছে নতুন নতুন ধারাবাহিক। তালিকা নেহাত ছোট নয়। বেশ লম্বা।
তবে, অনেক ক্ষেত্রেই হচ্ছে স্লটজনিত সমস্যা। টিআরপি ভাল থাকার সূত্রে বন্ধ করা যাচ্ছে না পুরোনো ধারাবাহিক। তাই সমস্যার মুখে পড়ছেন নতুনরা। কয়েকদিন আগেই স্টার জলসা সূত্রে খবর ছিল, নতুন বছরে তারা আনছে এক গুচ্ছ নতুন ধারাবাহিক। কিন্তু ও কিছু পুরনো সিরিয়ালের সম্প্রচার শেষ না হওয়ায় চ্যানেলে দেখা যাচ্ছে কিছু স্লটজনিত সমস্যা। যার জেরে নাকি আসছে না দুটি নতুন ধারাবাহিক।
স্টুডিও পাড়ার সূত্রের খবর ছিল, স্টার জলসায় আজকে মিসিং স্ক্রু এবং বাংলা টকিজ প্রযোজনা সংস্থার দুটি নতুন সিরিয়াল। দুটি ধারাবাহিকের মুখ্য ভূমিকা অভিনয় করতেন সাহেব-সুস্মিতা ও সোমরাজ- ইন্দ্রানী। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ধারাবাহিক দুটির প্রোমো শুট। কিন্তু দর্শকদের জন্য দুঃসংবাদ।
সাহেব-সুস্মিতা অভিনীত ‘কথা’ ধারাবাহিকের শুটিং শুরু হওয়ার কথা ছিল ১০ই দশই নভেম্বর থেকে। কিন্তু বারংবার ডেট পিছিয়ে এই মুহূর্তে শেষ পাওয়ার খবর অনুযায়ী, ২৬শে নভেম্বর থেকে শুরু হবে এই ধারাবাহিকের শুটিং। অন্যদিকে, সোমনাথ-ইন্দ্রানী নতুন ধারাবাহিকে শুটিং শুরু হওয়ার কথা ছিল ১৪ই নভেম্বর থেকে। সেই ধারাবাহিকের শুটিং ডেটও গেল পিছিয়ে। ২৮শে নভেম্বর থেকে সম্ভবত শুরু হবে এই ধারাবাহিকের শুটিং।
বারংবার ডেট পিছনোতে খানিকটা আশাহত সিরিয়ালের অভিনেতা-অভিনেত্রী এবং অন্যান্য কলাকুশলীরা। সবার মনে একটাই প্রশ্ন এই মাসে আদৌ শুটিং শুরু হবে তো? এখন তাই দর্শকদের অপেক্ষার পালা। কবে থেকে শুরু হবে শুটিং? কবে থেকেই বা হবে সম্প্রচার, তা সময় বলবে।






“প্রকৃত অসভ্য ও অভদ্র মেয়ের লক্ষণ কথা না শোনা… বিগ বসে এসে তুমি কুইন নয়, ‘ডা*র্টি ক্যুইন’ নামে পরিচিত হচ্ছ বাংলার ঘরে ঘরে!” “সৌরভ হতভাগা যে টাকার জন্য এই মেয়েটার সঙ্গে মুখ লাগতে হচ্ছে!” বিগ বস বাংলার ঘরে এন্ট্রি নিতেই মিথ্যে সাজিয়ে সবার দুর্বল জায়গায় করছেন আ’ঘাত, অনুষ্কা ঘোষকে চাঁচাছোলা ভাষায় আয়না দেখালেন নৃত্যশিল্পী চাঁদনী গঙ্গোপাধ্যায়!