কয়েকদিন আগেই শেষ হয়েছে জি বাংলার চর্চিত ধারাবাহিক লালকুঠি। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যেত বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় জুটি রুকমা এবং রাহুলকে। প্রসঙ্গত স্টার জলসার দেশের মাটি ধারাবাহিক থেকেই তাদের জুটি দর্শকরা দারুণ পছন্দ করতে শুরু করে।
তারপরেই এই ধারাবাহিক শেষে সাথে সাথেই জি বাংলায় লালকুঠি ধারাবাহিকের সুযোগ আসে অভিনেতা-অভিনেত্রীর কাছে। একেবারেই অন্যরকম থ্রিলার ঘরানার গল্প নিয়ে এসেছিল লালকুঠি ধারাবাহিকটি। শুরুর প্রথমদিকে অনেকেই মনে করেছিল প্রথম থেকেই বেশ জনপ্রিয়তা অর্জন করতে পারবে এই ধারাবাহিকটি।
কিন্তু তা কিছুই হয়নি। না অন্য ধরনের গল্প দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে আর নাকি রাহুল রুকমা ম্যাজিক কাজ করেছে। কিন্তু এই ধারাবাহিক শেষের পরেও রাহুল রুপমাকে আজও মিস করেন দর্শকরা। প্রসঙ্গত এক সংবাদ মাধ্যম সূত্রের খবর অনুযায়ী, খুব শীঘ্রই পর্দায় ফিরছেন অভিনেত্রী রূকমা রায়। তবে এবার আর বিপরীতে রাহুল অরুণাদায় বন্দ্যোপাধ্যায় নেই। এবার রয়েছে অন্য এক জনপ্রিয় অভিনেতা।
তবে ছোট পর্দা থেকে এবার তিনি সরাসরি ওয়েব সিরিজে কাজ করতে চলেছেন। যতদূর খবর রুকমা ছাড়া এই সিরিজে রয়েছেন রাইমা সেন, ভাস্বর চট্টোপাধ্যায়ের মত একাধিক তারকা। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই Zee 5-এ স্ট্রিমিং হবে এই ওয়েব সিরিজটি। সিরিজটির পরিচালনা করবেন সায়ন্তন ঘোষাল। এবং এটি একটি থ্রিলার ড্রামা হতে চলেছে।
View this post on Instagram
প্রসঙ্গত অভিনেত্রী রুকমা রায় অভিনয় পা রেখেছিলেন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কিরণমালা থেকে। এরপর অভিনেত্রীকে দেখা যায় কুন্দ ফুলের মালা প্রতিদান ঠাকুরমার ঝুলি, বাঘবন্দি খেলা খরকুটো দেশের মাটি এবং লালকুঠিতে। আর প্রতিটি ধারাবাহিকেই রীতিমতো অভিনয় গুণে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন অভিনেত্রী।

তবে ছোট পর্দার সাথে সাথে তার যে অসাধারণ অভিনয়ে মন কেড়েছিল রহস্য ‘রহস্য রোমাঞ্চ-মৌসুম ৩’, ‘ব্যোমকেশ-মৌসুম ৬’-র মত ওয়েব সিরিজেও। আর এবার বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে ফিরছেন Zee 5-র একটি থ্রিলার ড্রামাতে।







“প্রকৃত অসভ্য ও অভদ্র মেয়ের লক্ষণ কথা না শোনা… বিগ বসে এসে তুমি কুইন নয়, ‘ডা*র্টি ক্যুইন’ নামে পরিচিত হচ্ছ বাংলার ঘরে ঘরে!” “সৌরভ হতভাগা যে টাকার জন্য এই মেয়েটার সঙ্গে মুখ লাগতে হচ্ছে!” বিগ বস বাংলার ঘরে এন্ট্রি নিতেই মিথ্যে সাজিয়ে সবার দুর্বল জায়গায় করছেন আ’ঘাত, অনুষ্কা ঘোষকে চাঁচাছোলা ভাষায় আয়না দেখালেন নৃত্যশিল্পী চাঁদনী গঙ্গোপাধ্যায়!