বাংলা টেলিভিশনের এক জনপ্রিয় অভিনেত্রী হলেন রুকমা রায়। যাকে একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে। রুকমা অভিনয় জগতে প্রথম আসেন স্টার জলসার “কিরণমালা” ধারাবাহিকের মাধ্যমে। সেখানে তাকে রাজকুমারী কিরণমালার ভূমিকায় দেখতে পাওয়া গিয়েছিল। সেই ভূমিকাতেই অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছিল রুকমা । পরবর্তীকালে “কুন্দ ফুলের মালা” “দেশের মাটি” “বাঘ বন্দী খেলা” “খরকুটো” একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায় তাকে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে অভিনেত্রী গান গাইছেন। আজকাল প্রায়শই দেখা যায় টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের বহু জায়গায় স্টেজ পারফরম্যান্স করতে। যেখানে তারা তাদের জনপ্রিয়তার সঙ্গে যায় এবং একাধিক ভক্তের ভিড়ে এবং তাদের আবদারে তারা গান নাচ পরিবেশন করেন। সেই দেখে ভক্তরা খুশি হন।
View this post on Instagram
কিন্তু রুকমাকে যে ভিডিওটিতে দেখা যাচ্ছে সেখানে রুকমার গান শুনে বেজায় চটেছে দর্শক। দর্শকের একাংশ বলছে যে রুকমা অভিনয়ে ভালো ছিল আবার গান করার কি দরকার ছিল! তিনি যেন গান না করেন। তাদের একাংশ বলেছে যে গান শুনে কানে আঙুল দিতে হচ্ছে এতটাই খারাপ গান করছে রুকমা।
প্রসঙ্গত এর আগেও বেশ কয়েকজন অভিনেত্রী স্টেজ পারফরম্যান্স এর সময় গান গাইতে গিয়ে দর্শকদের কাছে ট্রোল হয়েছে। যেমন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী কৌশানি ব্যানার্জি, ইন্দ্রানী হালদার, দিতিপ্রিয়া রায় তাদের বেসুর গানের জন্য দর্শকরা কটাক্ষ করেছে। এবার সেই দলেই নাম লেখালেন রুকমা রায়।
https://youtube.com/watch?v=Xn80kcLiP9U&feature=share&utm_source=EKLEiJECCKjOmKnC5IiRIQ
প্রসঙ্গত রুকমাকে এই মুহূর্তে দেখা যাচ্ছে জি বাংলার ধারাবাহিক “লালকুঠিতে” মুখ্য চরিত্র অনামিকার ভূমিকায়। রুকমার বিপরীতে রয়েছে বাংলা টেলিভিশন জগতের আরো এক জনপ্রিয় অভিনেতা রাহুল ব্যানার্জি।






“তুমি কিন্তু থামোনি, এই বয়সেও সুন্দর চালিয়ে যাচ্ছ!” স্বামীর উদ্দেশ্যে অভিনেত্রীর পরোক্ষ খোঁচা! ৩১ বছরের দাম্পত্য জীবন, কৌশিক সেনের পাশে বেমানান লাগে রেশমিকে! কী উত্তর দিলেন তিনি?