Anurager Chhowa Today Episode: স্টার জলসার (Star Jalsha) জনপ্ৰিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। সূর্য-দীপা আর মিশকার প্রেমের টানাপড়েনের গল্প দিয়ে শুরু হয়েছিল ধারাবাহিকের গল্প। ধীরে ধীরে গল্পের মোড় ঘুরেছে গল্পে হয়ে উঠেছে ধারাবাহিকের নায়িকা দীপাকেন্দ্রিক।
অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ১৯ মে (Anurager Chhowa Today Episode 19 May):
মোহনপুর জায়গাটা ভাল নয়। পদে পদে বিপদসংকুল। দীপার মন বলে খুব কাছাকাছি আছে সূর্য। কিন্তু খোঁজ নেই। সূর্যকে না পেয়ে পাগল পাগল অবস্থা দীপার। তারমধ্যেই নতুন বিপদের মুখোমুখি দীপা। মোহনপুরে যে বাড়ি ভাড়া নিয়ে দীপা দুই মেয়েকে নিয়ে আছে, বাড়িওয়ালা সুবিধার লোক নয়। কথায় কথায় দীপাকে খারাপ ইঙ্গিত দেয়। রাতবিরেতে এসে দরজা ধাক্কা দেয়। সব নিয়ে মানসিক ভাবে ভেঙে পড়েছে গল্পের নায়িকা।
এদিকে, সতু অর্থাৎ বাড়িওয়ালি কথায় কথায় মুখ ঝামটা দেয়। নিজের বরের দোষ চোখে দেখে না। তবে কথায় দীপাকে দোষ দিতেও ছাড়ে না। দীপাও একরোখা মেয়ে। খেতে পাবে না তাও সই। কিন্তু চরিত্রের দোষ ঘাড়ে নিতে নারাজ। তাই সতুর সঙ্গে কথা কাটাকাটি লেগেই রয়েছে।
পরদিন সকালে দীপা দুই মেয়েকে নিয়ে যাচ্ছে সূর্যের সন্ধানে। কিন্তু নারীর মন। সোনা-রূপার মুখ দেখে বলে, খেয়ে যেতে। সোনা-রূপা নিজেরা খায়, তাদের মাকেও খাইয়ে দেয়। সতু বলে ভগবান মানুষকে সবদিক থেকে মারে না। দীপাকে সিঁদুরের সুখ দেয়নি ভগবান। কিন্তু মুখে খাবার গুঁজে দেওয়ার দুজন পাঠিয়েছে।
আরো পড়ুন: “শোভন-সোহিনীকে চিনি না! নিজের সাক্ষাৎকারে অন্যকে ফুটেজ দেবো না!” প্রাক্তনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য স্বস্তিকার
তারপরই শুরু হয় দীপার দক্ষযজ্ঞ। স্থানীয় হাসপাতাল থেকে শুরু করে মোহনপুর জুড়ে চলে তন্ন তন্ন খোঁজ। দীপা কি পারবে শেষ অবধি সূর্যকে খুঁজে পেতে? নাকি নিরাশ হয়ে সেনগুপ্তবাড়িতে ফিরে যাবে সে? ধারাবাহিকের শেষ পর্ব অবধি সূর্য-দীপার মিল হবে? উত্তর জানতে আগ্রহী ধারাবাহিকপ্রেমী মহল।






“বিয়ে মানেই তো সিঁদুর-ফিদুর লেবড়ে-লুবড়ে…” বৈবাহিক সম্পর্কের ব্যাখ্যা দিতেই মন্তব্যে বিতর্ক উস্কে দিলেন কৌশিক সেন! ‘জীবনের ব্যাপ্তি শুধু লিভ ইন করলেই?’ ‘সত্যি কী ভাষা আপনার, ছিঃ!’ ‘পাবলিক ফিগার বলেই কি যা খুশি বলবেন?’ যারা শাঁখা-সিঁদুর পরে তাদের অপমানে, অভিনেতাকে ধুয়ে দিলেন ক্ষু’ব্ধ নেটিজেনরা!