বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন রুপঞ্জনা মৈত্র। এই মুহূর্তে এই অভিনেত্রীকে আমরা দেখতে পাচ্ছি স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’তে। দিব্যজ্যোতি দত্ত অভিনীত চরিত্র সূর্যর মায়ের ভূমিকায়।
প্রথমে তার চরিত্রে কিছুটা নেগেটিভ শেড থাকলেও এখন তার চরিত্রটি পুরো পজেটিভ। ছেলে সূর্য তার বউ দীপাকে সন্দেহ করলেও তার মা সব সময়ই বৌমার পাশে রয়েছে। এমনকি দীপার দুই যমজ মেয়ের মধ্যে একজনকে নিয়ে গেছে ছেলের কাছে।
রূপাঞ্জনা মৈত্রকে বাংলা টেলিভিশনের দর্শক বহুদিন ধরে অভিনয় করতে দেখছে টিভির পর্দায়। একের পর এক বহু ধারাবাহিকের অভিনয় করে দর্শকের মন জিতে নিয়েছেন এই অভিনেত্রী। তবে এই অভিনেত্রী টিভির পর্দার সাথে সাথে সোশ্যাল মিডিয়াতেও ভালোই জনপ্রিয়।
সম্প্রতি তিনি তার ফেসবুকে কতগুলি ছবি পোস্ট করেছে। যেখানে তাকে নীল রঙের প্যান্ট এবং হলুদ রঙের টি শার্টে দেখা গেছে। কিন্তু অভিনেত্রীর মুখ দেখা যাচ্ছে না তিনি পিছন ফিরে দাড়িয়ে রয়েছেন আর চাঁদ দেখছেন। এই ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, “এক আকাশের নিচে সবাই।”
নানা রকম কমেন্ট করেছেন অনেকেই। তার অনুরাগীরা তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। এবং কয়েকজন খারাপ মন্তব্য করেছেন। তাদের মধ্যে একজন অ’শ্লী’ল মন্তব্য করে লিখেছেন, “মেরে মজা”। তবে অভিনেত্রী এই কথা শুনে চুপ থাকেন নি তিনি লিখেছেন, “তোমার গালে চড় কষালেও মজা পাবে তোমার মা।”






“রামচন্দ্রকে আমি একদম পছন্দ করি না!” “লোকের কথায় নিজের স্ত্রীকে অগ্নিপরীক্ষা দিতে বাধ্য করেছিলেন! বলতে পারতেন না, আমার স্ত্রী, তাতে তোমাদের কী?” সীতাকে সবচেয়ে বড় অপমান করেছেন রাবণ না রাম? সতীত্বের প্রমাণ চেয়ে চরম সিদ্ধান্ত, প্রশ্ন তুলে ‘আদর্শ পুরুষ’ রামকে কাঠগড়ায় দাঁড় করালেন মানসী সিনহা! অভিনেত্রীর যুক্তিতে সহমত দর্শক?