এই মুহূর্তে জলসার পর্দায় অন্যতম দর্শকপ্রিয় ধারাবাহিকের নাম সন্ধ্যাতারা (Sandhyatara)। এই বাংলা ধারাবাহিকটি (Bengali Serial) গল্প এবং অভিনয় দিয়ে দর্শকদের মন জিতে নিয়েছে অত্যন্ত সহজে। উল্লেখ্য, এই ধারাবাহিকে একদিকে ফুটে উঠেছে দুই বোনের ভালোবাসার গল্প, রয়েছে এক পুরুষকে ঘিরে সেই দুই বোনের মধ্যে টানাটানি।
রয়েছে ত্রিকোণ প্রেমের সম্পর্ক, রয়েছে শাশুড়ি-বৌমার যুগলবন্দী, রয়েছে কিছু কুটিল-জটিল মানসিকতার মানুষ আর এই সবকিছু নিয়েই দুর্নিবার গতিতে ছুটে চলেছে এই ধারাবাহিকের গল্প। প্রসঙ্গত উল্লেখ্য, এই ধারাবাহিকের মধ্যে দিয়েই কামব্যাক করেন অভিনেত্রী অন্বেষা হাজরা।
তবে শুধু একা তিনি নন, এই ধারাবাহিকে তার সঙ্গেই ফেরেন অভিনেত্রী অমৃতা দেবনাথ। ও নবাগত অভিনেতা সৌরজিৎ ব্যানার্জি। এই ধারাবাহিকটি টিআরপিতেও বেশ নজরকাড়া পারফরম্যান্স করেছে। আর এই মুহূর্তে রীতিমতো টানটান উত্তেজনায় ভরা পর্ব চলছে এই ধারাবাহিকটিতে।
সন্ধ্যাতারা ধারাবাহিকের মূল গল্প অনুযায়ী আকাশনীল এবং সন্ধ্যার বোন তারা একে অপরের প্রেমে পড়ে। কিন্তু ভাগ্যক্রমে সন্ধ্যা এবং আকাশ নীলের বিয়ে হয়ে যায়। যদিও তারা এই বিষয়ে অবগত হলেও সন্ধ্যা এবং আকাশনীলের এই সম্পর্কের সমীকরণের বিষয়ে অবগত ছিল না আকাশ এবং সন্ধ্যা। যদিও সন্ধ্যার অ্যাক্সিডেন্টের পরে এই সত্যিটা জেনে যায় আকাশনীল।
কিন্তু জানত না সন্ধ্যা। দুর্ঘটনার পর বাড়ি ফিরে এলেও সন্ধ্যার শরীরের অবস্থা মোটেও ভালো নয়। আর এই পরিস্থিতিতেই সন্ধ্যাকে কষ্ট দেওয়ার জন্য আকাশনীলের কুচুটে পিসি শাশুড়ি, পিসি ঠাম্মি, শ্বশুর, কাকা শ্বশুররা তারাকে জোর করে সন্ধ্যার বাড়িতে নিয়ে এসে সন্ধ্যাকে সমস্ত সত্যি কথা ছলে বলে জানিয়ে দেয়। আর বোনের প্রেম কেড়ে নেওয়ার কষ্ট কুরে কুরে খেতে থাকে সন্ধ্যাকে।
আরও পড়ুনঃ দীপাকে ছেড়ে সন্ধ্যাকে আদর লাবণ্য সেনগুপ্তর! এবার কি সূর্যর নতুন প্রেমিকা হয়ে আসছে অন্বেষা?
পিসি ঠাম্মি সবার সামনে বলে দেয় যে সন্ধ্যার ছোট বোন তারাই আকাশের প্রেমিকা। আর সবার সামনে ক্রমাগত বোনের অপমান হতে দেখে খুব রেগে যায় সন্ধ্যা। এরপর আকাশনীলের মা বিজয়া মাঠান সরাসরি প্রশ্ন করেন ছেলে আকাশকে। অনেক ভাবনা চিন্তা করে সবার সামনে তারাকে চিনতে অস্বীকার করে আকাশ। নিজের স্বামীর কথায় একটু শান্তি পায় তারা এবং ভয় দূর হয় সন্ধ্যারও। এবার কী হবে সন্ধ্যাতারায়?






“প্রকৃত অসভ্য ও অভদ্র মেয়ের লক্ষণ কথা না শোনা… বিগ বসে এসে তুমি কুইন নয়, ‘ডা*র্টি ক্যুইন’ নামে পরিচিত হচ্ছ বাংলার ঘরে ঘরে!” “সৌরভ হতভাগা যে টাকার জন্য এই মেয়েটার সঙ্গে মুখ লাগতে হচ্ছে!” বিগ বস বাংলার ঘরে এন্ট্রি নিতেই মিথ্যে সাজিয়ে সবার দুর্বল জায়গায় করছেন আ’ঘাত, অনুষ্কা ঘোষকে চাঁচাছোলা ভাষায় আয়না দেখালেন নৃত্যশিল্পী চাঁদনী গঙ্গোপাধ্যায়!