স্টার জলসার (Star Jalsha) একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara)। ধারাবাহিকের কেন্দ্রে রয়েছে তিনজন, সন্ধ্যা (Sandhya), তারা (Tara) ও আকাশ (Akash)। সন্ধ্যা ও তারা দুজনেই ভালোবাসে আকাশকে। কিন্তু আকাশ ভালোবাসে তারাকে। তবে দেখা যায়, গল্পের শুরুতে কিছু পরিস্থিতির চাপে পরে সন্ধ্যার সঙ্গে আকাশের বিয়ে হয়ে যায়। সন্ধ্যা ও তারা-দুই বোনের মধ্যে রয়েছে খুব সুন্দর একটা বন্ডিং।
সন্ধ্যা এখনও জানে না, আকাশ যে মেয়েটিকে ভালোবাসে, সেটি হল তার বোন তারা। সম্প্রতি আকাশ জানতে পারে, তারা ইচ্ছা করে সব জেনেই সন্ধ্যার সঙ্গে আকাশের বিয়ে দেয়। আকাশ তারার এই কাজে সন্ধ্যা ও তারা দুজনের উপরই খুব রেগে যায়। আকাশ ঠিক করে তারার উপর প্রতিশোধ নিতে সন্ধ্যাকে জব্দ করবে। বিয়ের পর ধীরে ধীরে সন্ধ্যার প্রতি আকাশের টান তৈরী হলেও, বর্তমানে প্রতিশোধের চক্করে সন্ধ্যার সঙ্গে খুব খারাপ ব্যবহার করতে থাকে আকাশ।
সন্ধ্যা ভেবে পায় না হঠাৎ আকাশের কি হল। সে বুঝতে পারে, নিশ্চয়ই আকাশ তার প্রেমিকার জন্য এরকম করছে। তাই সন্ধ্যা তার প্রেমিকাকে খোঁজার জন্য তারাকে দায়িত্ব দেয়। কিন্তু তারা অসহায়, সে তো কিছুভাবেই নিজের কথা সন্ধ্যাকে বলতে পারে না। দেখা যায়, এবার সন্ধ্যা ও তারা দুজনকেই জব্দ করতে আকাশ ‘নয়নতারা’ (nayantara) নামের একটি মেয়েকে নিজের প্রেমিকা হিসাবে সাজিয়ে আনে।
সন্ধ্যা যদিও হার মানার মেয়ে নয়। সে প্রথমদিন থেকেই আকাশকে নিজের করার জন্য একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আকাশ সন্ধ্যার সামনে নয়নতারাকে আনলে সন্ধ্যা বলে, কেউ কোনোদিন আকাশকে সন্ধ্যার থেকে বেশি ভালোবাসতে পারবে না। সন্ধ্যা এবার প্রতিজ্ঞা করে যে সে থাকতে আকাশকে সন্ধ্যার থেকে নয়নতারা, টগর, জুঁই কেউই আলাদা করতে পারবে না।
তবে কি আকাশ আদোও সন্ধ্যাকে জব্দ করতে পারবে? নাকি নিজেই এবার নয়নতারার জালে ফেঁসে যাবে? গল্পে নয়নতারার এন্ট্রিতে এসেছে এক নয়া ট্যুইস্ট। এবার নয়নতারাকে জব্দ করতে সন্ধ্যা কি পদক্ষেপ নিতে চলেছে? সে কি পারবে নয়নতারাকে বাড়ি থেকে তাড়াতে? নাকি ভিলেন নয়নতারার পরিকল্পনায় এবার নাজেহাল অবস্থা হবে সন্ধ্যার? আসছে ধারাবাহিকের দারুন পর্ব।






“প্রকৃত অসভ্য ও অভদ্র মেয়ের লক্ষণ কথা না শোনা… বিগ বসে এসে তুমি কুইন নয়, ‘ডা*র্টি ক্যুইন’ নামে পরিচিত হচ্ছ বাংলার ঘরে ঘরে!” “সৌরভ হতভাগা যে টাকার জন্য এই মেয়েটার সঙ্গে মুখ লাগতে হচ্ছে!” বিগ বস বাংলার ঘরে এন্ট্রি নিতেই মিথ্যে সাজিয়ে সবার দুর্বল জায়গায় করছেন আ’ঘাত, অনুষ্কা ঘোষকে চাঁচাছোলা ভাষায় আয়না দেখালেন নৃত্যশিল্পী চাঁদনী গঙ্গোপাধ্যায়!