স্টার জলসার ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara) ধারাবাহিকে বিরাট মোড় বদল। তারা ও নীলের সম্পর্কের নয়া দিগন্ত এবার প্রকাশ্যে। টিআরপি (TRP) টানতে গল্পে বিরাট রদবদল করল চ্যানেল কর্তৃপক্ষ। সম্প্রতি প্রকাশ পাওয়া এই ধারাবাহিকের একটি ভিডিয়ো ক্লিপস দেখেই শুরু দর্শক উন্মাদনা। নীল ও তারার অতীত সম্পর্কের কী জেনে গেল সন্ধ্যাও? সব জানার পর কোন দিকে মোড় নেবে দুই বোনের সম্পর্ক?
বর্তমানে স্টার জলসার পর্দায় চলা একটি জনপ্রিয় ধারাবাহিক ‘সন্ধ্যাতারা’। সাপ্তাহিক টিআরপি দৌড়ে অন্যান্য ধারাবাহিকের সঙ্গে রীতিমতো পাল্লা দিচ্ছে এই ধারাবাহিক। দুই বোনের গল্প নিয়ে শুরু হওয়া এই সিরিয়াল অল্পদিনেই মন জয় করেছে দর্শক দের।
গল্পের শুরুতে দেখা যায় সিরিয়ালের নায়ক নীল ও নায়িকার বোন তারার মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। কথা গড়ায় বিয়ের দিকেও। এদিকে, পরিস্থিতির দোলাচলে সন্ধ্যার সঙ্গে বিয়ে হয় নীলের। প্রথম দিকে এই বিয়ে মানতে না পারলেও ধীরে ধীরে সন্ধ্যাকে ভালোবেসে ফেলে নীল। তারাও চায় তাঁর দিদির সংসার সুখের হোক। কিন্তু কথায় আছে জীবনে উত্থান পতন থাকেই। আর তাই নতুন পরীক্ষার মুখে ‘সন্ধ্যাতারা’।
এই ধারাবাহিকে দেখা যাচ্ছে, নীলের মা জানতে পেরে গিয়েছেন তারার পরিবার থেকে আগেই নীল তারার বিবাহ প্রস্তাব এসেছিল তাঁদের বাড়ি। আর এখান থেকেই দর্শক মহলের আঁচ, এবার এই সম্পর্কের হদিশ পাবে সন্ধ্যাও।
আরও পড়ুনঃ অনুপমকে ছেড়ে পরমকে ধরলেন পিয়া! ছাড়া ধরার এই খেলায় একজনকে আঁকড়ে টিকে গেলেন যারা!
অন্যদিকে সকলের না থাকা সত্ত্বেও তারাকে বাড়ি যেতে দেয়না সন্ধ্যা। মাথার দিব্যি দিয়ে সে দৃঢ় কন্ঠে বলে, তারা তার সঙ্গেই থাকবে। কোন কারণে বারবার তারাকে আটকাচ্ছে সে? প্রশ্ন জাগছে দর্শকমনেও। যদিও এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে ধারাবাহিকের পরবর্তী পর্বে। স্টার জলসায় চোখ রাখতে হবে দর্শকদের।






“প্রকৃত অসভ্য ও অভদ্র মেয়ের লক্ষণ কথা না শোনা… বিগ বসে এসে তুমি কুইন নয়, ‘ডা*র্টি ক্যুইন’ নামে পরিচিত হচ্ছ বাংলার ঘরে ঘরে!” “সৌরভ হতভাগা যে টাকার জন্য এই মেয়েটার সঙ্গে মুখ লাগতে হচ্ছে!” বিগ বস বাংলার ঘরে এন্ট্রি নিতেই মিথ্যে সাজিয়ে সবার দুর্বল জায়গায় করছেন আ’ঘাত, অনুষ্কা ঘোষকে চাঁচাছোলা ভাষায় আয়না দেখালেন নৃত্যশিল্পী চাঁদনী গঙ্গোপাধ্যায়!