সিরিয়াল জগতের বিনোদন নিয়ে আমরা তর্ক-বিতর্ক করি সারাদিন। অনেক নতুন চরিত্রের অবতারণা ঘটে সিরিয়ালের আর সেই নিয়ে আমরা কাটাছেঁড়া করতে থাকি। সিরিয়ালের কলাকুশলীরা আমাদের ঘরের লোক হয়ে গেছে এখন কারণ তাদের আমরা প্রত্যেক দিন দেখতে পাই। সিরিয়াল মানেই এখন বিনোদনের সমাহার। ভিন্ন ভিন্ন সিরিয়াল ভিন্ন ভিন্ন কনসেপ্ট। সব মিলিয়ে অসাধারণ মানুষ সিরিয়াল নিয়ে কিন্তু খুব সিরিয়াস।
এবার আমরা এমন একজনকে সিরিয়াল জগতে এন্ট্রি নিতে দেখছি যেটা আমরা ভাবিনি যে কোনোদিনও সত্যি হবে। তাকে আমরা সোশ্যাল মিডিয়ার পর্দা থেকে জনপ্রিয় হতে দেখেছি।প্রথমে ফেসবুকে অদ্ভুত ভিডিও করে তার কনটেন্ট ক্রিয়েশন এর যাত্রা শুরু হয় তারপরে ইউটিউবে ভিডিও বানাতে থাকেন তিনি। তাকে তার কন্টেন্টের জন্য তার লিঙ্গ পরিচয়ের জন্য আজও সমালোচনার মুখে পড়তে হয় অহরহ কিন্তু তিনি কখনো থেমে থাকেননি।পাগলামো করে গেছেন বরাবর এবং ট্রেন্ডে থাকার জন্য এক একটা যা কীর্তি করেছেন তা বলার নয়।
আশা করি বোঝা যাচ্ছে যে কার কথা বলা হচ্ছে এখানে। আমরা বলছি বিখ্যাত ইউটিউবার স্যান্ডি সাহার কথা। স্যান্ডির ফেসবুক থেকেই উত্থান হয়েছে। ফেসবুকের সেই কাদা কাদা ছেলেটা আজকে সিরিয়াল জগতে নাম লিখিয়েছে। এই খবর আমরা কিছুদিন আগেই পেয়েছিলাম এবং আপনাদের তা জানিয়েও ছিলাম। আজ সোমবার থেকে তাকে আমরা দেখতে পাব টিভির পর্দায়।
কালার্স বাংলায় বসন্ত বিলাস মেসবাড়ী নামে একটা সিরিয়াল হয় যেটা দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়। সেই সিরিয়ালে শ্রীতমার ভাই হিসাবে এন্ট্রি নিচ্ছেন স্যান্ডি সাহা। সিরিয়ালে তার নাম বিবস।রাহুল এবং মহুয়ার মধ্যে যে সম্পর্ক সেটা কি বিগড়ে দেবে সে নাকি নতুন করে গড়ে তুলতে সাহায্য করবে, সেটাই এবার দেখতে হবে ভবিষ্যতে।
সোম থেকে শুক্র প্রতিদিন রাত নটায় কালার্স বাংলায় দেখা যাবে বসন্ত বিলাস মেসবাড়ি। যেখানে আমরা প্রত্যেক দিন দেখতে পাবো স্যান্ডি সাহার নিত্যনতুন কীর্তিকলাপ এবং তার অভিনয় দক্ষতা। স্যান্ডি নিজে এই নিয়ে একটি পোস্ট করেছেন কিছুক্ষণ আগে। তাই আমরা এখন অপেক্ষা করছি বিবসকে দেখার জন্য।






“বিয়ে মানেই তো সিঁদুর-ফিদুর লেবড়ে-লুবড়ে…” বৈবাহিক সম্পর্কের ব্যাখ্যা দিতেই মন্তব্যে বিতর্ক উস্কে দিলেন কৌশিক সেন! ‘জীবনের ব্যাপ্তি শুধু লিভ ইন করলেই?’ ‘সত্যি কী ভাষা আপনার, ছিঃ!’ ‘পাবলিক ফিগার বলেই কি যা খুশি বলবেন?’ যারা শাঁখা-সিঁদুর পরে তাদের অপমানে, অভিনেতাকে ধুয়ে দিলেন ক্ষু’ব্ধ নেটিজেনরা!