বাংলা টেলিভিশনের ধারাবাহিক গুলির গল্প নিয়ে অনেক সমালোচনা বা জল্পনা থাকলেও মাঝেমধ্যে সেই ধারাবাহিকগুলোতেই এমন কিছু মোর দেখানো হয়, যা দেখে মুগ্ধ হয় দর্শক। প্রসঙ্গত এমনই স্টার জলসা দুই ধারাবাহিকের গল্প নিয়ে এই মুহূর্তে দর্শক প্রশংসা করছে। তারমধ্যে একটি হল ‘এক্কাদোক্কা’ এবং অপরটি ‘হর গৌরী পাইস হোটেল’।
প্রসঙ্গত সম্প্রতি ‘একাদোক্কা’তে এম মুখ্য চরিত্র পোখরাজ এবং রাধিকার বিয়ে হয়। আর তারপরেই পোখরাজের বাড়ির লোক রাধিকাকে অপমান করলে এবং পোখরাজের ঠাম্মি রাধিকার গায়ে হাত তুলতে গেলে পোখরাজ তার হাতটা ধরে এবং রাধিকার পাশে দাঁড়িয়ে বলে যে তার স্ত্রীর গায়ে হাত তোলার অধিকার কারোর নেই। আর যা দেখে রীতিমতো প্রশংসা করেছিল দর্শকরা এই ধারাবাহিকের।
এবার স্টার জলসার আরো একটি ধারাবাহিকের এমন কিছু দৃশ্য দেখে প্রশংসায় ভোরালো দর্শকরা। প্রসঙ্গত স্টার জলসার ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেল’ যেখানে মুখ্য চরিত্র শংকরকে দেখানো হয় খুবই ভালো এবং সাদা সরল মানুষ কিন্তু উল্টোদিকে তার বড় বৌদি মিতালী সেটারই সুযোগ নেয়।কিন্তু এবার শঙ্করের স্ত্রী ঐশাণীকে মিতালী অপমান করলে তখন সে তার বড় বৌদির মুখের ওপর বলে যে ‘আমি আমার স্ত্রীর চরিত্র নিয়ে কথা বলার অধিকার কাউকে দিইনি।’
যা দেখে আরো একবার স্টার জলসা ধারাবাহিকের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। অনেকেই বলছে আগে ধারাবাহিকের নায়কদের তার স্ত্রীকে যতই অপমান করা হোক না কেন কোন কথা বলতে শোনা যেত না। কিন্তু সম্প্রতি ধারাবাহিকগুলির প্লট অনেকটাই পরিবর্তন হচ্ছে এবং তারা মা এবং বড় বৌদির আঁচল থেকে বেরিয়ে সঠিক কথা বলে স্ত্রীর পাশে দাঁড়াচ্ছে।






“রামচন্দ্রকে আমি একদম পছন্দ করি না!” “লোকের কথায় নিজের স্ত্রীকে অগ্নিপরীক্ষা দিতে বাধ্য করেছিলেন! বলতে পারতেন না, আমার স্ত্রী, তাতে তোমাদের কী?” সীতাকে সবচেয়ে বড় অপমান করেছেন রাবণ না রাম? সতীত্বের প্রমাণ চেয়ে চরম সিদ্ধান্ত, প্রশ্ন তুলে ‘আদর্শ পুরুষ’ রামকে কাঠগড়ায় দাঁড় করালেন মানসী সিনহা! অভিনেত্রীর যুক্তিতে সহমত দর্শক?