বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় চ্যানেল জি বাংলায় (Zee Bangla) সম্প্রচারিত অন্যতম জনপ্রিয় ধারাবাহিকের নাম হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। বলাই বাহুল্য যত দিন যাচ্ছে ততই এই ধারাবাহিকটি দর্শকদের কাছে আরও বেশি করে দর্শকগ্রাহ্য হয়ে উঠছে।
এই ধারাবাহিকে নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে। এছাড়াও স্নেহা চট্টোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, রীতা দত্ত চক্রবর্তীর মতো নামিদামি অভিনেত্রীদের দেখা যাচ্ছে এই ধারাবাহিকে। অভিনেতা অভিনেত্রীদের দারুণ প্রশংসনীয় অভিনয়, ও গল্পের কারণে এই ধারাবাহিক বেশি ভালো জনপ্রিয় হয়ে উঠেছে।
উল্লেখ্য, যারা এই ধারাবাহিকের নিয়মিত দর্শক তারা জানেন ভীষণ রকম স্পর্শকাতর একটি বিষয়ের উপর এই ধারাবাহিকের গল্প নির্মাণ করা হয়েছে। আর যা নিঃসন্দেহে ভীষণ রকম ভাবে বাস্তবসম্মত। বাংলা টেলিভিশন প্রেমীরা শুরুর দিকে এতটা বাস্তবধর্মী গল্পের রসাস্বাদন না করতে পারলেও বর্তমানে কিন্তু এই ধারাবাহিক না দেখে থাকতে পারেন না।
আসলে এই ধারাবাহিকের একটি চরিত্রের ব্যাপক মাত্রায় পরিবর্তনের ফলে দর্শকরা আরও বেশি করে এই ধারাবাহিকটির প্রতি আকর্ষণ বোধ করছেন। সেটি হল শিমুলের শাশুড়ির চরিত্র। যিনি আগে শিমুলের বিরুদ্ধে সদাই ষড়যন্ত্র করতেন তিনি এখন কার্যত শিমুলের জীবনে তার মায়ের ভূমিকা পালন করছেন।
নিজের শাশুড়ি চরিত্র বদল করতে পারলে নিজের স্বামী এবং দেওরকে একবিন্দুও বদলাতে পারিনি শিমুল। উত্তরোত্তর তারা আরও বেশি বিপদজনক হয়ে উঠেছে। শিমুল নিজের পাড়ার বন্ধুদের সঙ্গে দুর্গাপুজো নিয়ে মেতে রয়েছে সেটা কিছুতেই সহ্য হচ্ছে না পরাগ পলাশের। তাই পলাশের চক্রান্তে পরাগ শিমুলকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে।
দশমীর দিন এক বড় বিপদের মুখে পড়তে চলেছে শিমুল। এদিনের পর্বে দেখা যায় পুজো দিতে দিতে শিমুল পরাগের দিকে তাকাতেই পরাগের শান্ত-শীতল দৃষ্টি দেখে সে কেমন যেন বিবর্ণ হয়ে যায়। পরাগের দৃষ্টি দেখে শিমুলের মনে হয় পরাগ যেন তাকে খুন করে ফেলবে তার দৃষ্টি দিয়ে। আর সেই কথাটাই সে ভাগ করে নেয় নিজের পাড়ার বন্ধুদের সঙ্গে। এবার দেখার দশমীর দিন কি হতে চলেছে এই ধারাবাহিকে।






“বাঙালি মায়েরা মুস*লিম মায়ের মতো বিরিয়ানি বানাতেই পারে না…ঈদে ওদের সঙ্গে বসে একই থালায় খাই”, “শুভেন্দু অধিকারী কে? এখনও বুদ্ধদেব ভট্টাচার্যই আমাদের মুখ্যমন্ত্রী!” দুর্গাপুজোর আবহে একের পর এক বড় মন্তব্য মৌসুমী ভট্টাচার্যের! ‘ওদের হাতের বিরিয়ানি তো স্বাদ হবেই থু*তু ছিটিয়ে রান্না করে’, ‘আসল কথা বলুন বি*ফ ভালো রান্না করে, ওটাই খেতে যান’ নেটপাড়ায় কটাক্ষবিদ্ধ অভিনেত্রী!