বাংলা ইন্ডাস্ট্রিতে শোলাঙ্কি রায়ের নাম সকলেই চেনেন। তবে এই মুহূর্তে তাকে বাংলার দর্শক বেশি খড়ি নামেই জানেন। প্রসঙ্গত স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’তে তাকে মুখ্য চরিত্রে দেখতে পাওয়া যাচ্ছে। তার বিপরীতে অভিনয় করছে অভিনেতা গৌরব চ্যাটার্জী। ধারাবাহিকে ঋদ্ধি এবং খড়ির জুটিকে বেশ পছন্দ করেছে বাংলার দর্শক। তাই এই মুহূর্তে প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয়বস্তু হয় এই দুই অভিনেতা অভিনেত্রী।
তবে এবার তাদের ধারাবাহিক বা তাদের দুজনকার জনপ্রিয়তা নিয়ে অভিনেত্রী শোলাঙ্কি চর্চার বিষয়বস্তু হলেন না। সম্প্রতি কালীপুজোয় তার একটি ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। যেখানে অভিনেতা সোহম মজুমদারের সঙ্গে তার সম্পর্ক নিয়ে উঠেছে জল্পনা। এটি জনপ্রিয় সংবাদ মাধ্যম সূত্রে খবর যে বিগত বেশ কয়েক দিন ধরেই শোলাঙ্কি ও সোহমের সম্পর্ক নিয়ে ইন্ডাস্ট্রিতে জল্পনা রয়েছে। তাদের দুজনকার বন্ধুত্ব বেশ গভীর পর্যায়ে পৌঁছেছে।
তবে এই সম্পর্কে কোনরকম কোন মন্তব্য করেননি অভিনেতা বা অভিনেত্রী কেউই। এই বছর কালী পূজোয় ছুটিতে বন্ধুদের সঙ্গে মিলে চুটিয়ে মজা করেছেন শোলাঙ্কি। আর তারই একটি গ্রুপ ফটো তিনি তার ইনস্টাগ্রামে স্টোরিতে দিয়েছেন। আর সেই ছবিতেই দেখা যাচ্ছে শোলাঙ্কির ঠিক পিছনে দাঁড়িয়ে অভিনেতা সোহম মজুমদার। আর তারপরেই উঠেছে জল্পনা।
প্রসঙ্গত টলি পাড়ায় গুঞ্জন আছে যে ২০১৮ সালে অভিনেত্রী শোলাঙ্কি রায়ের বিয়ে হয়েছে। তিনি তার বন্ধু সাক্ষ্য বসুকে বিয়ে করেছিলেন। সে সময়ের জনপ্রিয় সংবাদ মাধ্যমের সুত্রেই এই খবর প্রকাশ্যে এসেছিল। তবে এবার সোহমের সঙ্গে তার সম্পর্কের জল্পনা ঠিক কতটা সত্য তা এখনো প্রকাশ্যে আসেনি। পরবর্তী দিনে দেখা যাবে যে এই সম্পর্ক কতদূর এগোয়।






“প্রকৃত অসভ্য ও অভদ্র মেয়ের লক্ষণ কথা না শোনা… বিগ বসে এসে তুমি কুইন নয়, ‘ডা*র্টি ক্যুইন’ নামে পরিচিত হচ্ছ বাংলার ঘরে ঘরে!” “সৌরভ হতভাগা যে টাকার জন্য এই মেয়েটার সঙ্গে মুখ লাগতে হচ্ছে!” বিগ বস বাংলার ঘরে এন্ট্রি নিতেই মিথ্যে সাজিয়ে সবার দুর্বল জায়গায় করছেন আ’ঘাত, অনুষ্কা ঘোষকে চাঁচাছোলা ভাষায় আয়না দেখালেন নৃত্যশিল্পী চাঁদনী গঙ্গোপাধ্যায়!