বর্তমানে ‘অনুরাগের ছোঁয়া’তে চলছে ধামাকাদার পর্ব। এতদিন সোনা-রূপা চেষ্টা করেছে, যাতে সূর্য-দীপার মিল হয়ে যায়। এবার গোটা সেনগুপ্ত পরিবার দীপা ও সূর্যের মিলের অপেক্ষায়। কিন্তু সেই মিল যেন কোনওমতেই হচ্ছে না। আর সেই ‘অনুরাগের ছোঁয়া’র একঘেঁয়ে পর্ব দেখে বিরক্তি জন্মেছে দর্শকদের মনেও। যত দিন এগোচ্ছে, সূর্য – দীপার মধ্যে দূরত্ব ততই বাড়ছে। আর এর জন্য দায়ী মিশকা, সূর্যের বেস্ট ফ্রেন্ড।
যে প্রথমদিন থেকে সূর্যকে চেয়ে এসেছে। তবে গুঞ্জন শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নতুন অধ্যায়ের দিকে এগোতে চলেছে ‘অনুরাগের ছোঁয়া’। এটাও শোনা যাচ্ছে বড় লিপ নিতে পারে এই ধারাবাহিক। আর সেখানেই বড় হয়ে যাবে সোনা-রূপা। তাদের নিয়েই নতুন ভাবে পথ চলা শুরু হতে চলেছে। যদিও অফিসিয়ালি এখনও সঠিক কিছু জানা যায়নি।
রূপা-সোনা দুজনের মনেই এখন নিজের মা – বাবাকে একসাথে দেখার ইচ্ছা। রূপা ইতিমধ্যে জেনে গিয়েছে, সূর্যই তার বাবা। কিন্তু সে ডাক্তারবাবুকে বাবা বলে ডাকতে পারেনা। তাই তার সূর্যের উপর খুব রাগ। তার মনে এ নিয়ে অনেক প্রশ্ন। কিন্তু দীপা তার সকল প্রশ্ন এড়িয়ে চলে। এবার সোনা কে হয় তার সেই প্রশ্নের উত্তর পেতে রূপা সোজা চলেযায় লাবণ্যের কাছে।
ঘুম থেকে দীপা উঠে রূপাকে না দেখতে পেয়ে খুব চিন্তায় পরে যায়। আর সে রূপাকে খুঁজতে সেনগুপ্ত বাড়িতে আসে। সেখানে রূপাকে দেখতে পেয়ে খুব রেগে যায়। কিন্তু রূপা এবার তার প্রশ্নের উত্তর না জেনে যাবে না। রূপা জোর করতে দীপা বলে দিল, যে সোনা তার বোন। রুপার থেকে এসকল কথা লুকিয়ে রাখার জন্য রূপা খুব রেগে যায় সকলের উপর ও সেনগুপ্ত বাড়ি থেকে বেরিয়ে যায়।
রূপা দীপাকে জানায় যে সে এবার সোনাকে সব সত্যি বলে দেবে। কিন্তু দীপা এবার বুঝিয়ে রূপাকে শান্ত করে দেয়। তবে কি এবার রূপা সব সত্যি কথা সূর্যকে জানিয়ে দেবে? নাকি দীপার কথা ভেবে চুপ থাকবে? কি হতে চলেছে ধারাবাহিকের আগামী পড়বে? সূর্য কি সত্যের মুখোমুখি হবে, নাকি তার আগেই বড় হয়ে যাবে সোনা-রূপা?






“প্রকৃত অসভ্য ও অভদ্র মেয়ের লক্ষণ কথা না শোনা… বিগ বসে এসে তুমি কুইন নয়, ‘ডা*র্টি ক্যুইন’ নামে পরিচিত হচ্ছ বাংলার ঘরে ঘরে!” “সৌরভ হতভাগা যে টাকার জন্য এই মেয়েটার সঙ্গে মুখ লাগতে হচ্ছে!” বিগ বস বাংলার ঘরে এন্ট্রি নিতেই মিথ্যে সাজিয়ে সবার দুর্বল জায়গায় করছেন আ’ঘাত, অনুষ্কা ঘোষকে চাঁচাছোলা ভাষায় আয়না দেখালেন নৃত্যশিল্পী চাঁদনী গঙ্গোপাধ্যায়!