১৮ই অক্টবর পর্দায় আসছে ‘বাঘাযতীন’, তার কিছুদিন পরই পর্দায় আসবে দেবের আরও একটি সিনেমা। সেটি হল ‘প্রধান’। দুই সিনেমাকে ঘিরেই ভক্তদের দারুন প্রত্যাশা। আর এই দুই সিনেমার মধ্যে দিয়েই দুই ধারাবাহিকের নায়িকা পর্দায় আসতে চলেছেন। সাথে থাকছেন সকলের প্রিয় টলিউড অভিনেতা দেব। আমাদের সকলের প্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ (Mithai) অনেকদিন হল শেষ হয়েছে।
এবার সেই ধারাবাহিকের নায়িকা সৌমীতৃষা কুন্ডুকে (Soumitrisha Kundu) আমরা দেবের (Dev) নায়িকা রূপে দেখতে পাব। দেবের নতুন ছবি ‘প্রধান’ (Pradhan) চলতি বছরের শীতেই প্রকাশ পাবে বলে জানা যাচ্ছে। আর সেই সিনেমায় জুটি বাঁধবেন দেব ও সৌমী। ছবির শুটিং করতে ‘প্রধান’ গোটা টিম পাড়ি দিয়েছিল উত্তরবঙ্গে।
চলতি বছরের সেরা ছবি কোনটা হতে চলেছে ‘বাঘাযতীন’ নাকি ‘প্রধান’? এই প্রথম ছোট পর্দা ছেড়ে বড় পর্দায় দেখা যাবে সৌমীকে। ‘মিঠাই’ ধারাবাহিক থেকে সৌমী এতটা জনপরিচিতি পেয়েছেন বড় পর্দায় তিনি কাঁপাবেন, এমনটা মনে করছেন অনেকেই। ‘প্রধান’ সিনেমায় সৌমীতৃষা ও দেব ছাড়াও থাকছেন তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীরা।
আরও পড়ুনঃ ‘যাকে সবথেকে বেশি ভালোবাসো তাকে চড় মারতে হবে’! সন্ধ্যা থাপ্পড় কষাল তারাকে! সন্ধ্যা-আকাশ-তারার মারকাটারি প্রোমো
সকল মিঠাই ভক্তরা এখন অপেক্ষায় তাঁর সেই ছবির। দেবের সঙ্গে নায়িকা হিসাবে বড় পর্দায় চান্স পাওয়া খুব সহজ নয়। অন্যদিকে আগামী ১৯ অক্টোবর সিলভার স্ক্রিনে মুক্তির পাবে ‘বাঘা যতীন’। ব্যোমকেশের পর এবার বীর স্বাধানতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে দেখতে পাবেন দেবকে। সকল দর্শক এখন আগ্রহে বসে রয়েছেন।

‘বাঘা যতীন’ ছবির কেন্দ্রীয় চরিত্র ইন্দুবালা ওরফে সৃজা দত্তকে দেখা যাবে। নবাগতা তারকা সৃজাকে দেখা যাবে দেব ওরফে যতীন্দ্রনাথের স্ত্রীর চরিত্রে। একদিকে বড় পর্দায় এই প্রথম পাড়ি দিচ্ছেন সৌমী, অন্যদিকে নবগতা সৃজা দত্ত (Srija Dutta)। আপনার মতে, কোন নায়িকাকে বেশি মানাবে দেবের সঙ্গে? বর্তমানে দেবের সাথে অভিনয় করা দুই নায়িকার মধ্যে কে সবচেয়ে সুন্দর? জানান কমেন্টে!






“স্ত্রী হিসেবে ওর সঙ্গে থাকা যায় না” দেবশ্রী রায়কে নিয়ে বি’স্ফোরক মিঠুন চক্রবর্তী, দিলেন ‘খামখেয়ালী ও খিটকেল’ তকমা! প্রসেনজিতের সঙ্গে বিচ্ছেদের পর, দ্বিতীয়বার সংসার পাতেননি অভিনেত্রী! হঠাৎ তাঁকে নিয়েই বর্ষীয়ান অভিনেতার এমন মন্তব্যের নেপথ্যে কী কারণ?