স্টার জলসার ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara) ধারাবাহিকে বিরাট বদল। সন্ধ্যা ও নীলের সম্পর্কের রদবদল। টিআরপি (TRP) টানতে গল্পে বিরাট রদবদল করল চ্যানেল কর্তৃপক্ষ। সম্প্রতি প্রকাশ পাওয়া এই ধারাবাহিকের প্রোমো দেখেই শুরু দর্শকদের উন্মাদনা। কাছাকাছি আসছে নীল ও সন্ধ্যা। সব জানার পর কোন দিকে মোড় নেবে দুই বোনের সম্পর্ক?
দুই বোনের গল্প নিয়েই ধারাবাহিক ‘সন্ধ্যাতারা’। সন্ধ্যা ও তারা দুই বোন। একে অপরকে খুব ভালবাসে দুজন। প্রেম বা প্রাণ, বোনের জন্য সব ত্যাগ করতে পারে দুই বোন। ইতিপূর্বে আমরা দেখেছি, বোন তারা যাকে ভালোবাসত, সেই আকাশনীলের সম্বন্ধ হয় দিদি সন্ধ্যার সঙ্গে।
বর্তমানে স্টার জলসার পর্দায় চলা একটি জনপ্রিয় ধারাবাহিক ‘সন্ধ্যাতারা’। সাপ্তাহিক টিআরপি দৌড়ে অন্যান্য ধারাবাহিকের সঙ্গে রীতিমতো পাল্লা দিচ্ছে এই ধারাবাহিক। দুই বোনের গল্প নিয়ে শুরু হওয়া এই সিরিয়াল অল্পদিনেই মন জয় করেছে দর্শকদের।
গল্পের শুরুতে দেখা গিয়েছিল, সিরিয়ালের নায়ক নীল ও নায়িকার বোন তারার মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। কথা গড়ায় বিয়ের দিকেও। এদিকে, পরিস্থিতির দোলাচলে সন্ধ্যার সঙ্গে বিয়ে হয় নীলের। প্রথম দিকে এই বিয়ে মানতে না পারলেও ধীরে ধীরে সন্ধ্যাকে ভালোবেসে ফেলে নীল। তারাও চায় তাঁর দিদির সংসার সুখের হোক। কিন্তু কথায় আছে জীবনে উত্থান পতন থাকেই। আর তাই নতুন পরীক্ষার মুখে ‘সন্ধ্যাতারা’।
টিআরপিতে ভালো ফল করলেও, কিছুতেই প্রতিদ্বন্দ্বী ‘ফুলকি’ ধারাবাহিককে হারিয়ে স্লটলিট পাচ্ছে না সন্ধ্যাতারা। আর তাই চ্যানেল নির্মাতাদের দিল শেষ ওয়ার্নিং। একঘন্টার মহাপর্ব সম্প্রচারের পর, যদি সন্ধ্যাতারা স্লট লিড না করে তাহলে ডিসেম্বরের শেষেরদিকে ধারাবাহিকের দর্শকদের জন্য অপেক্ষা করছে দুসংবাদ।






“প্রকৃত অসভ্য ও অভদ্র মেয়ের লক্ষণ কথা না শোনা… বিগ বসে এসে তুমি কুইন নয়, ‘ডা*র্টি ক্যুইন’ নামে পরিচিত হচ্ছ বাংলার ঘরে ঘরে!” “সৌরভ হতভাগা যে টাকার জন্য এই মেয়েটার সঙ্গে মুখ লাগতে হচ্ছে!” বিগ বস বাংলার ঘরে এন্ট্রি নিতেই মিথ্যে সাজিয়ে সবার দুর্বল জায়গায় করছেন আ’ঘাত, অনুষ্কা ঘোষকে চাঁচাছোলা ভাষায় আয়না দেখালেন নৃত্যশিল্পী চাঁদনী গঙ্গোপাধ্যায়!