স্টার জলসার ‘সন্ধ্যাতারা’ ধারাবাহিকে আসতে চলেছে বিরাট চমক। কাঁটায় কাঁটায় পাঁচ বছর এগিয়ে যাবে গল্প। তারা ও আকাশনীলের বিয়ে দিয়ে শহর থেকে দূরে চলে যাবে সন্ধ্যা। গ্রামের সাধারণ মেয়ে সন্ধ্যা হয়ে উঠবে আধুনিকা নারী।পাঁচ বছর পর ফিরে আসবে সে। তাঁর সঙ্গে থাকবে আকাশনীলের সন্তান!
ধারাবাহিকের গল্পে এমনই চমক দিতে চলেছে স্টার জলসা। বর্তমানে দেখা যাচ্ছে সন্ধ্যার বোন তারা সন্তানসম্ভবা। খুব সম্ভবত আকাশনীল ও তারার সন্তান সে। সন্ধ্যার প্রতিজ্ঞা ছিল, যে তারা যার সন্তান গর্ভে ধারণ করেছে, তাঁর সঙ্গেই তারার বিয়ে দেবে সে। ইতোমধ্যে হালকা আভাস পেয়েছে সন্ধ্যা। আকাশনীলের সঙ্গে তারার যে সম্পর্ক ছিল তা টের পেয়েছে সে।
জানা যাচ্ছে, এবার ‘সন্ধ্যাতারা’ গল্পের প্লট গড়াবে অন্য পথে। তারার সন্তান আসার খবরে সন্ধ্যা নিজের কথা গোপন করবে। সেও যে সন্তানসম্ভবা তাঁর গর্ভে যে আকাশনীলের সন্তান সে কথা প্রকাশ করবে না সে। বরং হুলোবাবু ও তারার বিয়ে দিয়ে অনেক দূরে চলে যাবে সন্ধ্যা।
পাঁচ বছর পর যখন সে ফিরে আসবে তখন সে দেখবে তারা, আকাশনীল ও তাঁদের সন্তান সুখে ঘর করছে। অন্যদিকে সন্ধ্যার ছায়ায় বড়ো হচ্ছে সন্ধ্যা-আকাশনীলের সন্তান। সন্ধ্যার সঙ্গে থাকা শিশুটির পরিচয় আকাশনীল জানতে চাইলে সত্য গোপন করতে পারে না সন্ধ্যা। জানায় সমস্ত কথাই।
আরও পড়ুনঃ বউয়ের আঁচলে থাকে জয়! ‘ভাই ভালোবাসা দিয়ে স্ত্রীকে পাল্টেছে কিন্তু দাদা অপমান দিয়েছে দীপাকে’! জয়কে কথা শোনাতেই ট্রোলড সূর্য
এরপর কী হবে তা জানতে জলসার পর্দায় চোখ রাখতে হবে দর্শকদের। একের পর এক জমাটি পর্ব নিয়ে হাজির হতে চলেছে ‘সন্ধ্যাতারা’। গল্পের এহেন দুর্দান্ত প্লট চেঞ্জ যে টিআরপিতে প্রভাব ফেলবে তা জানা। হয়তো প্রথম পাঁচে জায়গা করে নিতে পারে স্টার জলসার ‘সন্ধ্যাতারা’।
View this post on Instagram






“স্ত্রী হিসেবে ওর সঙ্গে থাকা যায় না” দেবশ্রী রায়কে নিয়ে বি’স্ফোরক মিঠুন চক্রবর্তী, দিলেন ‘খামখেয়ালী ও খিটকেল’ তকমা! প্রসেনজিতের সঙ্গে বিচ্ছেদের পর, দ্বিতীয়বার সংসার পাতেননি অভিনেত্রী! হঠাৎ তাঁকে নিয়েই বর্ষীয়ান অভিনেতার এমন মন্তব্যের নেপথ্যে কী কারণ?