ধারাবাহিকের মাধ্যমে বেশ কয়েকজন তারকা দর্শকদের মনিকোঠায় স্থান করে নিয়েছেন। ধারাবাহিক হিট হোক বা না হোক, চরিত্রগুলো বেশ জনপ্রিয় হয়েছে। যেমন মিঠাই, গুড্ডি, দীপা, রাধিকা প্রভৃতি।তাদের অভিনয় দর্শকদের মন কেড়েছে। এরমধ্যেই আরেক জনপ্রিয় নায়িকাও দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। বর্তমানে ধারাবাহিকে ট্যুইস্ট আনতে গল্পে আনা হচ্ছে লিপ। যেমন ‘গুড্ডি’, ‘খেলনা বাড়ি’, ‘পঞ্চমী’, ‘গাঁটছড়া’, ‘মিঠাই’ প্রভৃতি ধারাবাহিকে লিপ এসেছে। আর তাতে গল্পও বেশ আকর্ষণীয় হয়ে ওঠে।
কোন জনপ্রিয় অভিনেত্রী ফিরছেন পর্দায়?
এবার আরেক ধারাবাহিকে লিপ আনা হচ্ছে, আর সেখানেই ফিরছেন আমাদের সকলের জনপ্রিয় অভিনেত্রী অদ্রিজা রায় (Adrija Roy)। অবশেষে দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় ফিরছেন নায়িকা। সম্প্রতি তিনি টলিউড ছেড়ে বলিউডে পাড়ি দিয়েছেন। ধারাবাহিক দিয়েই অভিনয়ে যাত্রা শুরু, সেখান থেকে সিনেমা, বর্তমানে তিনি রয়েছেন মায়ানগরী মুম্বইয়ে। হিন্দি ধারাবাহিক ‘দুর্গা অউর চারু’ (Durga Aur Charu)তে নামভূমিকাতেই রয়েছেন এই অভিনেত্রী অদ্রিজা রায়।
টেলিভিশন দুনিয়ায় যথেষ্ট পরিচিত মুখ অভিনেত্রীর। ‘বেদেনি মলুয়ার কথা’, ‘সন্ন্যাসী রাজা’র মতো ধারাবাহিকে দর্শকদের নজর কেড়েছিলেন অদ্রিজা। যদিও অদ্রিজার জনপ্রিয়তা রাতারাতি বেড়ে যায় ‘মৌ এর বাড়ি’ সিরিয়ালের মাধ্যমে। আর তারপরই তিনি পাড়ি দেন সোজা আরব সাগরের পাড়ে। এরপর একের পর এক অফার আসতেই থাকে অদ্রিজার কাছে। টলিউডের এই অভিনেত্রী অল্প সময়েই বলিউডে নিজের জায়গা তৈরি করে ফেলেন।
ধারাবাহিকের নাম কি?
বলিউডে নিজেকে টিকিয়ে রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে অদ্রিজাকে। টোনড ফিগার মেইনটেন করছেন সবসময় হিন্দি বলা অভ্যাস করেছেন তিনি। অনেকে দর্শকই অবশ্য বাংলা ছেড়ে তাঁর এই চলে যাওয়া মোটেই ভালো চোখে দেখেননি। অনেকে অনেক বাজে মন্তব্যও করেছেন। সম্প্রতি তিনি মুম্বাই-তে অনুষ্ঠিত ‘Ballistic Debutant award show’ তে ‘চারু’ রোলে অসাধারণ অভিনয়ের জন্য পুরস্কৃত হন। যা তিনি নিজেই তাঁর সোশ্যাল মিডিয়ার পেজে শেয়ার করেন। এদিন একটি অসাধারণ সুন্দর লাল রঙের গ্রাউনে ধরা দেন ‘চারু’।
কোন সিরিয়ালের রিমিক?
এবার তিনি ‘দূর্গা ও চারু’ শেষ হওয়ার পর আবারও ফিরছেন নতুন ধারাবাহিকে। সামনে এসেছে সেই সিরিয়ালের প্রথম প্রোমো। সেখানে বেশকিছু সময় লিপ নেওয়ার পর অভিনেত্রীর এন্ট্রি হচ্ছে। এটা কোনও নতুন ধারাবাহিক নয়, স্টার প্লাসের (Star Plus) অতীব জনপ্রিয় ধারাবাহিক ‘ইমলি’ (Imlie), যেখানে বড় লিপ নেওয়ার পর নতুন জেনারেশনের গল্প শুরু হবে। আর সেখানেই নায়িকা হিসাবে ফিরছেন একসময়ের টেলি নায়িকা অদ্রিজা। প্রোমো দেখে অনেকেই গল্পটির সঙ্গে ‘লাভ বিয়ে আজকাল’এর গল্পে মিল পাচ্ছেন। তবে কি এটা ‘লাভ বিয়ে আজকাল’এর রিমিক? যদিও এখনও সঠিক ভাবে কিছু বলা যাচ্ছে না। তবে অদ্রিজার ফেরাতে বেশ খুশি ভক্তরা।






“স্ত্রী হিসেবে ওর সঙ্গে থাকা যায় না” দেবশ্রী রায়কে নিয়ে বি’স্ফোরক মিঠুন চক্রবর্তী, দিলেন ‘খামখেয়ালী ও খিটকেল’ তকমা! প্রসেনজিতের সঙ্গে বিচ্ছেদের পর, দ্বিতীয়বার সংসার পাতেননি অভিনেত্রী! হঠাৎ তাঁকে নিয়েই বর্ষীয়ান অভিনেতার এমন মন্তব্যের নেপথ্যে কী কারণ?