টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অনন্যা গুহ (Ananya Guha)। এই মুহূর্তে জনপ্রিয় ধারাবাহিক ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এ খোকার এক বিধবা দিদির ভূমিকায় অভিনয় করছেন তিনি। সম্পর্কে রয়েছেন সুকান্ত কুন্ডুর সঙ্গে। কর্পোরেট চাকরির পাশাপাশি, পরিচিত ইউটিউবার সুকান্ত। একজন টেলিভিশনের, আর অন্যজন ডিজিটাল মাধ্যমের জনপ্রিয় মুখ। তাঁর চ্যানেলে দেখতে পাওয়া যায় ছোট পর্দার সুপরিচিত মুখ।
সম্পর্ক নিয়ে দুজনেই সিরিয়াস তাঁরা। সামাজিক মাধ্যমে একে অপরের সঙ্গে লাভি ডাভি ছবিও দেন দুজন। সম্প্রতি ভাইফোঁটাতে একটি মজার রীল পোষ্ট করেছেন সুকান্ত। দেখা যাচ্ছে, ভাইফোঁটার দিন হলুদ পাঞ্জাবী পড়ে রেডি হয়ে বসে আছে সুকান্ত। কিন্তু কেউ তাঁকে ফোঁটা দিতেই আসছে না। অধৈর্য হয়ে গেলে, অনন্যা আসে ফোঁটা দিতে। কিন্তু তাঁর কাছ থেকে ফোঁটা নিতে চান না সুকান্ত। অনন্যা যে তাঁর প্রেমিকা।
তারপরেই ঘুম ভাঙে তাঁর। অনন্যার দিদি আলোকানন্দা গুহ ডেকে তুলছে তাঁকে। নাহ, অনন্যা ফোঁটা দিচ্ছেন না সুকান্তকে। সবটাই স্বপ্ন। আলোকানন্দা ফোঁটা দিলে, অনন্যা বলে গোল হয়নি সুকান্তের কপালের টিপ। আর চন্দনের টিপ গোল করতে দিয়েই ফোঁটা দেন সুকান্তকে। একেই বলে দিবা স্বপ্নের সত্যি। আসলে সবটাই মজার ছলে করা।
উল্লেখ্য, কয়েক মাস আগেই সুকান্তের ভ্লগ চ্যানেলে দুজন জানিয়েছিলেন, তাঁদের সম্পর্ক আর ‘জাস্ট ফ্রেন্ডস’- আটকে নেই। যদিও সম্পর্কের ভবিষ্যত নিয়ে কিছু জানাননি তাঁরা। সম্পর্কের স্রোত বইবে, তাঁদের মর্জি মতন।
প্রসঙ্গত, খুব অল্প বয়সেই জনপ্রিয়তা পেয়েছেন অনন্যা গুহ। ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে মুন্নি চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। এরপর ‘মিঠাই’-র পিঙ্কিজি। এই চরিত্রেও তাঁকে আপন করে নেন দর্শকেরা। ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ মেগাতেও অভিনয় করেছেন তিনি। এখন আবার কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ সিরিয়ালে আছেন মানিকের বিধবা দিদি হিসেবে।
View this post on Instagram






“স্ত্রী হিসেবে ওর সঙ্গে থাকা যায় না” দেবশ্রী রায়কে নিয়ে বি’স্ফোরক মিঠুন চক্রবর্তী, দিলেন ‘খামখেয়ালী ও খিটকেল’ তকমা! প্রসেনজিতের সঙ্গে বিচ্ছেদের পর, দ্বিতীয়বার সংসার পাতেননি অভিনেত্রী! হঠাৎ তাঁকে নিয়েই বর্ষীয়ান অভিনেতার এমন মন্তব্যের নেপথ্যে কী কারণ?