বাংলা সিরিয়ালের ভক্তদের জন্যে এবার আরো একটি সুখবর। চ্যানেল ঘোষণা করলো নতুন এক সিরিয়ালের টাইম স্লট। কিছুদিন আগে আমরা যেমন শুনেছিলাম যে পুজোর পর নতুন সিরিয়ালের বন্যা বইবে বাংলা চ্যানেলগুলোতে, ঠিক সেটাই হচ্ছে।
নতুন নতুন গল্পে পুরনো জুটি, নতুন মুখ সব এসেছে চ্যানেলে। একেবারে যাকে বলা যায় সিরিয়ালের বন্যা। কিন্তু এই বন্যাই ভাসিয়ে নিয়ে যাচ্ছে পুরনো কিছু সিরিয়ালকে। যাক, আজ আর সেসব কথা নয়। আজ একেবারে টাটকা আপডেট নিয়ে এলাম আমরা।

আসলে আমরা জানি এখন টিআরপি ধরে রাখতে কী পরিমাণ লড়াই হয়। তাই কেউ একচুল জায়গা আরেকজনকে ছেড়ে দেয় না। কিন্তু দর্শক চাইলে আর কী বা করার থাকে। তাই তো আবার এক বিদায় নিয়ে নতুন কিছু আসছে। একেবারে টাটকা গল্প।
এবার টিআরপি না পেয়ে জায়গা ছাড়তে হচ্ছে আরো এক জনপ্রিয় ধারাবাহিককে। আর সান বাংলা ঘোষণা করলো সেই কথা। আগামী ১৪ নভেম্বর থেকে শুধু নিম ফুলের মধু নয়, শুরু হচ্ছে আরো একটি সিরিয়াল।

সেটা দেখা যাবে সন্ধ্যে ৭ টায়। এটা সান বাংলায় দেখা যাবে। নাম সুনেত্রা। এটা আসলে বাংলা ডাবিং সিরিয়াল। কিন্তু সেটা হলেও মূল চরিত্রে দেখা যাবে সুদীপ্তা ব্যানার্জীকে যিনি বেশ জনপ্রিয় এক মুখ। আশা করা যাচ্ছে এই সিরিয়াল একেবারে অন্য গল্প নিয়ে হাজির হবে। গল্প অলৌকিক। সাত জন্মের এক লড়াইয়ের প্রভাব সেটা।
View this post on Instagram






‘৫ নম্বর বিয়ের মাত্র সাড়ে ৩ মাসেই সন্তান!’ মা হওয়ার সুখবর ভাগ করতে, সুস্মিতা রায়কে নিয়ে কটা’ক্ষে সরগরম নেটপাড়া! প্রাক্তন দেওর সায়ক চক্রবর্তীর এক লাইনের জবাব ঘিরে নতুন বিতর্কের ইঙ্গিত? কী এমন বললেন তিনি?