বাংলা টেলিভিশনের পর্দায় নতুন গল্প মানেই দর্শকদের মধ্যে বাড়তি কৌতূহল। তার ওপর যদি প্রিয় দুই মুখকে একসঙ্গে দেখা যায়, তবে আগ্রহ আরও বেড়ে যায় স্বাভাবিকভাবেই! এমনই এক নতুন জুটির খবর ঘিরে এখন ছোটপর্দার দর্শকমহলে নতুন করে শুরু হয়েছে উত্তেজনা। শোনা যাচ্ছে, নিজেদের প্রথম ধারাতে কি বাজিমাত করা, অভিনেত্রী ‘স্বস্তিকা ঘোষ’ (Swastika Ghosh) এবং অভিনেতা ‘সৌম্যদীপ মুখোপাধ্যায়’ (Soumyadeep Mukherjee) নাকি এবার একসঙ্গে নতুন গল্পে জুটি বাঁধতে চলেছেন!
নতুন ধারাবাহিকের কেন্দ্রে রয়েছেন অন্নপূর্ণা নামের এক নারী, যাঁর জীবন লড়াই আর আত্মসম্মানের গল্পে ভরা। ছেলের জন্ম দিতে না পারার কারণে স্বামীর ঘর ছাড়তে হয়েছিল তাঁকে। কিন্তু সেই আঘাতেই থেমে যাননি তিনি। তিন মেয়েকে নিজের জেদ, পরিশ্রম আর সাহস দিয়ে বড় করে তোলাই হয়ে ওঠে তাঁর জীবনের লক্ষ্য। এই চরিত্রে অভিনয় করবেন ‘সোমা বন্দ্যোপাধ্যায়’। তাঁর তিন মেয়ের ভূমিকায় থাকছেন স্বস্তিকা ঘোষ, ঈপ্সিতা মুখোপাধ্যায় এবং প্রিয়দর্শিনী।
তিনজনের সম্পর্ক, টানাপোড়েন আর স্বপ্নই এগিয়ে নিয়ে যাবে গল্প। অন্যদিকে, সৌম্যদীপকে দেখা যাবে একেবারে আলাদা এক পরিবারে বেড়ে ওঠা ছেলে হিসেবে, যে নিজের মায়ের প্রতি গভীরভাবে অনুরাগী। মায়ের প্রতি তার টান এবং দায়বদ্ধতা গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই ইঙ্গিত মিলছে। তবে স্বস্তিকার চরিত্রের সঙ্গে তাঁর যোগাযোগ কীভাবে তৈরি হবে, তা এখনও পরিষ্কার নয়। এই অজানা সমীকরণই হয়তো ধারাবাহিকের অন্যতম আকর্ষণ হতে চলেছে।
প্রসঙ্গত, স্বস্তিকার শেষ ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’, স্টার জলসার অন্যতম সফল ধারাবাহিক ছিল বর্তমান সময়ের। দীর্ঘ চার বছর চলে এবং হাজার পর্বের মাইলফলক স্পর্শ করেও সমান জনপ্রিয় ছিল দর্শকদের মধ্যে। একইভাবে সৌম্যদীপও ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিক জি বাংলায় সাড়ে তিন বছর ধরে চলে, এটিও হাজার পর্ব পার করে সমান জনপ্রিয়তা বজায় রেখেছিল শেষ দিন পর্যন্ত। ফলে তাঁদের নতুন জুটিকে ঘিরে প্রত্যাশা থাকবেই। জুটি কতটা মানানসই হয় এবং দর্শক সেই রসায়ন কতটা গ্রহণ করেন, সেটাই এখন দেখার।
আরও পড়ুনঃ “কাঞ্চনের ছেলেকেও তো আমার মেয়ের মতো দেখতে… প্রথম সন্তানকে ভালোবাসে না একজন পি’শাচ!” “ও শুধু মেয়ের নয়, ছেলেরও দায়িত্ববান বাবা” সমান ভালোবাসার দাবি শ্রীময়ীর! ছেলেকে সত্যিই সমানভাবে আগলে রাখেন অভিনেতা, নাকি কথাতেই সীমাবদ্ধ দায়িত্ব? সমাজমাধ্যমে উঠছে প্রশ্ন!
উল্লেখ্য, ধারাবাহিকটির শুটিং খুব শিগগিরই শুরু হওয়ার কথা। শোনা যাচ্ছে, এটি সম্ভবত একটি পরিচিত হিন্দি ধারাবাহিক ‘গঙ্গা মাইকি বেটিয়া’-এর গল্প অবলম্বনে তৈরি হতে পারে। খুব সম্ভবত ধারাবাহিকটি সম্প্রচারিত হবে জি বাংলায়, আর প্রযোজনার দায়িত্বে থাকতে পারে এসভিএফ সংস্থা, এমনটাই ইন্ডাস্ট্রির অন্দরের খবর। এখন অপেক্ষা, পর্দায় কবে থেকে শুরু হবে ‘অন্নপূর্ণা আর লক্ষ্মীরা’র যাত্রা। আপনারা কতটা উৎসাহী এই নতুন জুটিকে নিয়ে? জানাতে ভুলবেন না কিন্তু!






