২৪ই জুন শেষ হয়েছে স্টার জলসার (Star Jalsha) ‘মেয়েবেলা’ (Meyebela)। চলতি বছরের ২৩শে জানুয়ারি শুরু হয়েছিল এই সিরিয়াল। কিন্তু শুরু হওয়ার পর থেকেই টিআরপি কম থাকায় ৫ মাসেই চ্যানেল বন্ধ করে দেয় এই মেগা। বর্তমানে টিআরপিতে ভালো স্থান করলে তবেই ধারাবাহিকটি স্থায়ী হয়। তাই চ্যানেল টিআরপি কম থাকা সিরিয়ালগুলোকে বন্ধ করে নতুন সিরিয়াল আনছে।
যদিও ‘মেয়েবেলা’র টিআরপি কম থাকলেও ধারাবাহিকটি ছিল দর্শকদের বেশ প্রিয়। ‘মেয়েবেলা’র নায়িকার চরিত্রে ছিলেন স্বীকৃতি মজুমদার (Swikriti Majumder)। স্বীকৃতির বিপরীতে ছিলেন অর্পণ ঘোষাল (Arpan Ghoshal)। ধারাবাহিক থেকে রূপা গঙ্গোপাধ্যায় চলে যাওয়ার পরই ‘মেয়েবেলা’ ধারাবাহিকের টিআরপি আরও পড়ে গিয়েছিল বলে মনে করেন অনেকে। যদিও অল্প মাসে ধারাবাহিকটি শেষ হলেও ‘মেয়েবেলা’র শেষটা সেরা হয় অন্যান্য দীর্ঘস্থায়ী ধারাবাহিকের এন্ডিং-এর থেকে।
‘মেয়েবেলা’র শেষ বেশ অন্যরকম অন্যান্য ধারাবাহিকের থেকে। ধারাবাহিকের আকর্ষণীয় ট্যাগলাইন ছিল ‘মেয়েরাই মেয়েদের শত্রু’। চিরাচরিত এই ধারণার বদল ঘটে সম্পূর্ণ নারী কেন্দ্রিক এই ধারাবাহিক ছিল ‘মেয়েবেলা’। তিন প্রজন্মের মেয়েদের সাথে নিয়ে এই গল্প শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই বিষয় থেকে সরে দাঁড়ালেও শেষটা কিন্তু প্রমান করে দেয় ‘মেয়েবেলা’র নামকরণের স্বার্থকথা।
পাশাপাশি ধারাবাহিকের জুটিও বেশ প্রিয় ছিল দর্শকদের। স্বীকৃতি ও অর্পনের জুটি বেশ পছন্দ হয় সকলের। তাদের মিষ্টি মধুর সম্পর্ক জয় করে নেয় সকলের মন। অনেকেই চেয়েছিলেন তাঁরা আবার কোনও সিরিয়ালে ফিরে আসুক। বিশেষ করে নায়িকা স্বীকৃতিকে দেখতে চাইছিলেন দর্শক। এবার দর্শকদের জন্য এক দারুন সুখবর সামনে এল।
জানা যাচ্ছে, স্টার জলসার একটি সিরিয়ালে ফিরছেন স্বীকৃতি মজুমদার। নায়িকা হিসাবে তাঁকে বেছে নিয়েছে চ্যানেল। যদিও স্বীকৃতির সঙ্গে চ্যানেলের কোনও চুক্তি আগে হয়নি। তবে স্টার জলসা তাঁকে আবারও নতুন সিরিয়ালে ফিরিয়ে আনছেন বলে জানা যাচ্ছে। যদিও সিরিয়ালের ও প্রোডাকশনের নাম এখন জানা যায়নি। তবে সিরিয়ালের নায়িকার চরিত্রে স্বীকৃতির লুক সেট হয়েছে।






“স্ত্রী হিসেবে ওর সঙ্গে থাকা যায় না” দেবশ্রী রায়কে নিয়ে বি’স্ফোরক মিঠুন চক্রবর্তী, দিলেন ‘খামখেয়ালী ও খিটকেল’ তকমা! প্রসেনজিতের সঙ্গে বিচ্ছেদের পর, দ্বিতীয়বার সংসার পাতেননি অভিনেত্রী! হঠাৎ তাঁকে নিয়েই বর্ষীয়ান অভিনেতার এমন মন্তব্যের নেপথ্যে কী কারণ?