এই মুহূর্তে স্টার জলসায় যে কটি ধারাবাহিক সম্প্রচার হচ্ছে তার মধ্যে অন্যতম হলো ‘গাঁটছড়া’। এই ধারাবাহিক একটা সময় টিআরপি তালিকায় রীতিমতো টক্কর দিত সকল জনপ্রিয় ধারাবাহিককে। তবে বর্তমানে এই ধারাবাহিকের জনপ্রিয়তা অনেকটা কমে গেছে। যার জন্য ধারাবাহিকের গল্পেও এসছে বেশ কিছুটা পরিবর্তন।
প্রসঙ্গত এই মুহূর্তে ‘গাঁটছড়া’ ধারাবাহিকে বেশ কয়েক বছর লিপ নেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে খড়ি চরিত্রটিকেও এখন আর দেখা যাচ্ছে না। উল্টে এখন দর্শকদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন হল ঈশা কে ? যাকে দেখতে পুরোপুরি খড়ির মতো হলেও তার আবভাব, চালচলন বা পোশাক আশাক পুরোটাই অন্যরকম। তবে এই পরিবর্তন এনেও সেভাবে জনপ্রিয়তার মুখ দেখতে পারেনি ‘গাঁটছড়া’। তাই অনেকেই মনে করছে এবার কি তাহলে স্লট পরিবর্তন বা শেষ করে দেওয়ার পথ বেঁচে রয়েছে ধারাবাহিক নির্মাতাদের কাছে।
আসলে এই প্রশ্ন ওঠার আরো একটি কারণ রয়েছে। পরপর বেশ কিছু নতুন ধারাবাহিক আসতে চলেছে স্টার জলসায়। যেখানে দেখা গেছে ‘মেয়েবেলা’ এবং ‘বালিঝড়ে’র প্রথম প্রমো সামনে এসে গেছে। খুব শীঘ্রই শুরু হবে এই দুই ধারাবাহিক। আর এই দুটি ধারাবাহিক ছাড়া আরও দুটি ধারাবাহিকের খবর সামনে এসেছে একটি হলো ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ যেটির প্রথম টিজার ভিডিও সামনে এসে গেছে। আবার তার সঙ্গে রয়েছে ‘সাধক রামপ্রসাদ’ ধারাবাহিকের খবর। যার জন্য ‘গাঁটছড়া’র ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ভক্তরা।
কিন্তু বালিঝড় বা মেয়েবেলা কোনটির জন্যই ‘গাঁটছড়া’কে তার স্লট ছাড়তে হচ্ছে না এই মুহূর্তে। কিন্তু উল্টোদিকে রয়েছে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ এবং সাধক রামপ্রসাদ এই দুটি ধারাবাহিকই হল বিগ বাজেটের ধারাবাহিক। আর যে কোন বিগ বাজেটের ধারাবাহিক আসে প্রাইম টাইমে। তাই ‘গাঁটছড়া’র স্লট এই দুই ধারাবাহিকের জন্য পরিবর্তন হতে পারে। যদি এটি তার জনপ্রিয়তা না ফিরিয়ে আনতে পারে। তাই দর্শকদের এখনো কিছুদিন অপেক্ষা করে বসে থাকতে হবে যে খড়ি ও ঋদ্ধি জুটির ভবিষ্যৎ কি হতে চলেছে তা জানতে।






“প্রকৃত অসভ্য ও অভদ্র মেয়ের লক্ষণ কথা না শোনা… বিগ বসে এসে তুমি কুইন নয়, ‘ডা*র্টি ক্যুইন’ নামে পরিচিত হচ্ছ বাংলার ঘরে ঘরে!” “সৌরভ হতভাগা যে টাকার জন্য এই মেয়েটার সঙ্গে মুখ লাগতে হচ্ছে!” বিগ বস বাংলার ঘরে এন্ট্রি নিতেই মিথ্যে সাজিয়ে সবার দুর্বল জায়গায় করছেন আ’ঘাত, অনুষ্কা ঘোষকে চাঁচাছোলা ভাষায় আয়না দেখালেন নৃত্যশিল্পী চাঁদনী গঙ্গোপাধ্যায়!