স্টার জলসার (Star Jalsha) একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara)। ধারাবাহিকটি দর্শকদের মনে এক বিশাল জায়গা করে নিয়েছে। অন্যান্য মেগার থেকে এই মেগা বেশ অন্যরকম বলে ধারণা দর্শকদের। ধারাবাহিক থেকে আমরা খুব সুন্দর দুটি সম্পর্ককে পেয়েছি। একটি হল সন্ধ্যা ও তারা (Tara) বোনের সম্পর্ক, অপরটি হল সন্ধ্যা (Sandhya) ও বিজয়া মাঠানের (Bijoya Mathan) মধ্যে শাশুড়ি-বৌমার সম্পর্ক।
সন্ধ্যা ও তারা দুজনেই দুজনের জন্য নিজের জীবন দিয়ে দিতে পারে। সমস্যা হল সেখানে, যখন দুজনেই ভালোবেসে ফেলে আকাশ (Akash) নাম একটি ছেলেকে। এদিকে অনেক আগে থেকেই তারা ও আকাশ একে অপরকে ভালোবাসে। কিন্তু আকাশের মা বিজয়া সন্ধ্যার সঙ্গে আকাশের বিয়ে ঠিক করে। সন্ধ্যার মুখ থেকে সেটা শুনেই তারা আকাশের থেকে দূরে চলে যায়। সন্ধ্যা সবকিছুর অজান্তেই আকাশকে বিয়ে করে নেয়।
আকাশও জানতো না যে সন্ধ্যার বোন হল তারা, যাকে সে ভালোবাসে। তারার সঙ্গে বারংবার যোগাযোগ করতে চাইলেও সে এড়িয়ে যায়। আর তাই ভেবে আকাশের তারার উপর রাগ হয়। ধীরে ধীরে আকাশের মনেও সন্ধ্যা জায়গা করে নিতে থাকে। সন্ধ্যা সবরকম চেষ্টা করে আকাশের মনের মতো নিজেকে করে নেওয়ার। সন্ধ্যার এই কাজে সাহায্য করে সন্ধ্যার শাশুড়ি বিজয়া মাঠানও।
সম্প্রতি আকাশের সামনে সব সত্যি আসে। আকাশ জেনে যায়, কেন তারা তাকে এড়িয়ে চলছিল। আকাশের ভালোবাসা নিয়ে এমন করার জন্য আকাশ তারার উপর রেগে যায়। আমরা আগেই জানি, ‘সন্ধ্যাতারা’ ধারাবাহিকটি সাউথের একটি সিরিয়ালের রিমিক। সেখানে দেখা যায়, বিজয়া মাঠান ও তারা ভিলেন হয়ে যাবে। বিজয়া হবে ধারাবাহিকের মেন ভিলেন।
যদিও ধারাবাহিকে এখনও তেমন কোনও মোড় আসেনি। দেখা যাচ্ছে, আকাশ দুই বোনকে জব্দ করতে নিজের গার্লফ্রেন্ড বানিয়ে নয়নতারা নামের একটি মেয়েকে নিয়ে আসে। এবার সেই সন্ধ্যার হয়তো ক্ষতি করার চেষ্টা করবে। আপাতত সেই হবে মেন ভিলেন। তবে কি পরে বিজয়া ও তারা একজোট হয়ে ভিলেনের রোল প্লে করবে? নাকি বাংলা ধারাবাহিকে লেখক আনবে অন্যকোনও ট্যুইস্ট?






“বিয়ে মানেই তো সিঁদুর-ফিদুর লেবড়ে-লুবড়ে…” বৈবাহিক সম্পর্কের ব্যাখ্যা দিতেই মন্তব্যে বিতর্ক উস্কে দিলেন কৌশিক সেন! ‘জীবনের ব্যাপ্তি শুধু লিভ ইন করলেই?’ ‘সত্যি কী ভাষা আপনার, ছিঃ!’ ‘পাবলিক ফিগার বলেই কি যা খুশি বলবেন?’ যারা শাঁখা-সিঁদুর পরে তাদের অপমানে, অভিনেতাকে ধুয়ে দিলেন ক্ষু’ব্ধ নেটিজেনরা!