স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক জল থই থই ভালোবাসা (Jol Thoi Thoi Valobasa)। এই ধারাবাহিকটির প্রযোজনায় আছে ম্যাজিক মোমেন্ট সংস্থা। শুরুর থেকেই টিআরপির তালিকায় পাকাপাকি ভাবে বিদ্যমান এই ধারাবাহিকটি। কোজাগরী বসুর জীবনকে বাঁচার আগ্রহ, স্বপ্নপূরণ এবং জীবনটাকে নতুনভাবে দেখার যে দৃষ্টিভঙ্গি শুরুর থেকেই মন জয় করেছে দর্শকদের।
২৫ শে সেপ্টেম্বর স্টার জলসায় ৯ টার সময়ে সম্প্রচারিত হয় ধারাবাহিক জল থই থই ভালোবাসা। ধারাবাহিকে অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য, অনুশা বিশবানাথান, ইন্দ্রাশিস রায়, চন্দন সেন, দেবত্তম মজুমদার, অর্ণব ব্যানার্জী, ইপ্সিতা মুখার্জী, অনুশুয়া মজুমদার, আদিত্য বক্সি, অদিতি চ্যাটার্জী, রাজন্ন মিত্র, সুমন ব্যানার্জী, বিদিপ্তা চক্রবর্তী, সুদীপ মুখার্জী, নন্দিতা চ্যাটার্জী, রেশমি সেন, ভাস্কর ব্যানার্জী সহ নানা দক্ষ অভিনেতা অভিনেত্রীরা।
অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল পরিবর্তন হতে চলেছে ধারাবাহিকের একজন অন্যতম অভিনেতা। তিনি কাজ করেছেন মাফিয়া এবং কলস এক্ বিশ্বাস নামক হিন্দি ধারাবাহিকে, এছাড়াও তিনি কাজ করেছেন দত্ত অ্যান্ড বৌমা এবং মেঘে ঢাকা তারা নামক বাংলা ধারাবাহিকে। জানা গেছে আগের অভিনেত্রী সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি আরও একবার। হ্যাঁ ঠিকই ধরেছেন আমরা কথা বলছে জনপ্রিয় টেলি নায়ক আদিত্য বক্সির। জানা গেছে তিনি ছাড়তে চলেছেন ধারাবাহিক জল থই থই ভালোবাসা।
আরও পড়ুনঃ সূর্যর জীবনে উদয় হওয়া নতুন নায়িকা ইরা আসলে কে জানেন? আসল পরিচয় জানলে চমকাবেন আপনিও

অভিনেত্রী পৃথা চ্যাটার্জীর সঙ্গে আসতে চলেছে তার নতুন ধারাবাহিক। আকাশ আটে সাহিত্যের সেরা সময়ে আসছে তার নতুন ধারাবাহিক। সংবাদ সূত্রে খবর ১৯ই ফেব্রুয়ারি থেকে সন্ধ্যে সাড়ে ৭টায় আসতে চলছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প অবলম্বনে রচিত ধারাবাহিক অনুরাধা দেখা যাবে তাকে। তবে তার অনুপস্থিতিতে জল থই থই ভালোবাসা ধারাবাহিকে নতুন অভিনেতা আসবে নাকি বা তার চরিত্রকে স্থগিত রাখা হবে সেই বিষয়ে এখনও জানায়নি ধারাবাহিকের প্রযোজনা সংস্থা।






“বাজি আমরা ফাটাব, বাজি ফাটালে দেখবেন অনেক অসুখ-বিসুখ চলে যায়”, “আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, কালীপুজোয় বাজি তো হবেই!” বাজি ফাটালে রোগ সারে, পাপিয়া অধিকারীর মন্তব্যে তোলপাড়! “শব্দবাজি পোড়ালে ঠিক কোন কোন অসুখ কমে তালিকাটা যদি দাও” বিজেপি বিধায়ক তথা অভিনেত্রীকে একহাত নিলেন শ্রীলেখা মিত্র!