বর্তমানে একটি ধারাবাহিকের টিআরপির স্থান খুবই গুরুত্বপূর্ণ। টিআরপির তালিকায় নিচে নামলে ধারাবাহিকে ইতি টানার সম্ভাবনাও রয়েছে। কারণ এখনকার ধারাবাহিক আগেকার মতো বছর বছর চলে না। টিআরপির এপাশ ওপাশ হলেই একটি ধারাবাহিককে সরিয়ে জায়গা নিয়ে নেয় নতুন ধারাবাহিক। স্টার জলসা ও জি বাংলায় একের পর এক আসছে নতুন নতুন ধারাবাহিক। একে ওপরের কম্পিটিটর যেন তারা।
জনপ্রিয় সব নায়ক-নায়িকাদের নিয়ে আসছে সেই ধারাবাহিকগুলো। কোনটা ছেড়ে কোনটা দেখবে মানুষ। স্টার যেমন এগোচ্ছে, পাল্লা দিয়ে এগোচ্ছে জি বাংলাও। একই স্লটে দুই চ্যানেলে দুই নতুন ধারাবাহিক। টিআরপি-র লড়াইতে এগিয়ে থাকতে একের পর এক নতুন ধারাবাহিক নিয়ে আসছে চ্যানেল। ইতিমধ্যে স্টার তুঁতে ও সন্ধ্যাতারা ধারাবাহিক দুটি নিয়ে এসেছে। এবার শোনা যাচ্ছে, জি ও স্টারে আসছে আরও কিছু নামকরা প্রোডাকশনের তরফে ধারাবাহিক।
স্টারের আসন্ন ধারাবাহিক
শোনা যাচ্ছিল এবার আরও দুটি প্রোডাকশন হাউসের তরফে দুটি নতুন ধারাবাহিক আসতে চলেছে। তবে চ্যানেল তার মধ্যে একটিকে আরও পিছিয়ে দেয়। এরমধ্যে রয়েছে যীশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশনের তরফে স্টার জলসায় শুরু হতে চলেছে একটি নতুন ধারাবাহিক ‘লাভ বিয়ে আজকাল’। এই ধারাবাহিকে জুটি বাঁধতে চলেছেন ওম সাহানি এবং নবাগতা মৌমিতা সরকার। ধারাবাহিকটি সম্প্রচারিত হবে ২১ শে আগস্ট থেকে সন্ধ্যা ৯ টায়।
তবে বর্তমানে যেভাবে কিছুমাসেই সিরিয়ালগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তাতে তারা একটু বেশি সাবধানতা অবলম্বন করছে। আর তাই ধারাবাহিকের কাস্টিং-এ একটু বেশি নজর দিচ্ছে তারা। যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের প্রযোজনায় স্টার জলসার পর্দায় আসছে নতুন এই ধারাবাহিক। উক্ত এই ধারাবাহিকের পর স্টার জলসায় আসার কথা ছিল আরও এক নতুন ধারাবাহিক। তবে চ্যানেল ব্লুজ প্রোডাকশনের সেই ধারাবাহিককে পিছিয়ে দিল।
স্টারের স্লট চেঞ্জ
শোনা গেল, ২১আগস্ট থেকে স্টারের ধারাবাহিকের স্লটে আনা হবে পরিবর্তন। দুপুর ২ টো থেকে গুড্ডি, বিকেল ৫ টায় এক্কা দোক্কা, বিকেল ৫ টা ৩০ এ পঞ্চমী, সন্ধ্যা ৬ টায় তুঁতে, সন্ধ্যা ৬ টা ৩০ এ রামপ্রসাদ, ৭ টা থেকে তোমাদের রানী, ৭ টা ৩০ থেকে সন্ধ্যাতারা, ৮ টা থেকে বাংলা মিডিয়াম, ৮ টা ৩০ থেকে লাভ বিয়ে আজকাল, ৯ টায় কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ, ৯ টা ৩০ এ অনুরাগের ছোঁয়া, ১০ টায় হরগৌরী পাইস হোটেল, ১০ টা ৩০ এ গাঁটছড়া। যদিও এটি এক নেটিজেনদের কথায়, অফিসিয়ালি এখনও তেমন কোনও খবর প্রকাশ্যে আসেনি।






“বাঙালি মায়েরা মুস*লিম মায়ের মতো বিরিয়ানি বানাতেই পারে না…ঈদে ওদের সঙ্গে বসে একই থালায় খাই”, “শুভেন্দু অধিকারী কে? এখনও বুদ্ধদেব ভট্টাচার্যই আমাদের মুখ্যমন্ত্রী!” দুর্গাপুজোর আবহে একের পর এক বড় মন্তব্য মৌসুমী ভট্টাচার্যের! ‘ওদের হাতের বিরিয়ানি তো স্বাদ হবেই থু*তু ছিটিয়ে রান্না করে’, ‘আসল কথা বলুন বি*ফ ভালো রান্না করে, ওটাই খেতে যান’ নেটপাড়ায় কটাক্ষবিদ্ধ অভিনেত্রী!