বর্তমানে বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেতা হলেন রিজওয়ান শেখ। যাকে বেশ কয়েক বছর ধরে টিভির পর্দায় দেখতে পাচ্ছে দর্শক। রিজওয়ানকে তার প্রথম ধারাবাহিক থেকে দর্শক বেশ পছন্দ করেছে। রিজওয়ানের প্রথম ধারাবাহিক ছিল স্টার জলসার “আঁচল” যেখানে তিনি অভিনেত্রী শ্রীপর্ণা রায়ের বিপরীতে অভিনয় করেছিলেন।

তারপরে “চোখের বালি”, “প্রতিদান”, “সাঁঝের বাতি”র মত একাধিক ধারাবাহিকে দেখতে পাওয়া গেছে তাকে। সম্প্রতি তাকে দেখতে পাওয়া যাচ্ছে স্টার জলসার ধারাবাহিক “নবাব নন্দিনী” তে। এতে অভিনেত্রী ইন্দ্রানী পালের বিপরীতে অভিনয় করছেন রিজওয়ান।আজ রিজওয়ানের জন্মদিন তাই আজ তার বাস্তব জীবন নিয়ে কিছু কথা জানবো।

রিজওয়ানের পুরো নাম রিজওয়ান রাব্বানী শেখ। কিন্তু তাকে তার প্রিয়জনেরা সানি বা রিজওয়ান বলেই ডাকেন। অভিনেতার উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। অভিনেতার বয়স ২৮ বছর। ২২ শে সেপ্টেম্বর অভিনেতার জন্মদিন। অভিনেতার ওজন ৬৫ কেজি। কলকাতার আশুতোষ কলেজ থেকে বায়োলজিতে স্নাতক পাস করেন অভিনেতা। অভিনেতা খেতে ভালোবাসেন লাচ্ছা পরোটা এবং রসমালাই।
অভিনেতার পছন্দের রং এর মধ্যে পড়ে বেশ কয়েকটি রং যেমন সাদা, কালো, লাল ,নীল। অভিনেতা তার অবসর সময়ে সাঁতার কাটতে, ছবি আঁকতে এবং গিটার বা পিয়ানো বাজাতে ভালোবাসেন। রিজওয়ানের প্রিয় অভিনেতা হলেন সালমান খান ,অজয় দেবগন এবং বরুণ ধাওয়ান। আর পছন্দের নায়িকা হল কিয়ারা আদভানি এবং সারা আলি খান। তার পছন্দের সিনেমাগুলির হল “পেয়ার কিয়া তো ডরনা কেয়া” এবং “সুলতান”। তার প্রিয় জায়গা হলো কেরালা। অভিনেতার প্রিয় গায়ক ও গায়িকার নাম হল অরিজিৎ সিং এবং নেহা কাক্কার। অভিনেতার বান্ধবীর নাম দেবচন্দ্রিমা সিংহ রায়।

প্রসঙ্গত, বর্তমানে নবাব নন্দিনী ধারাবাহিকে রিজওয়ান নবাবের চরিত্রে অভিনয় করছে। এই চরিত্রটিতে নবাব একজন ফুটবলার তার সঙ্গে খুবই মাথা গরম এবং রাগী একজন মানুষ যাকে ঠান্ডা করতে পারে একমাত্র তার স্ত্রী নন্দিনী।






“তুমি কিন্তু থামোনি, এই বয়সেও সুন্দর চালিয়ে যাচ্ছ!” স্বামীর উদ্দেশ্যে অভিনেত্রীর পরোক্ষ খোঁচা! ৩১ বছরের দাম্পত্য জীবন, কৌশিক সেনের পাশে বেমানান লাগে রেশমিকে! কী উত্তর দিলেন তিনি?