“গুণ থাকলেও লাভ নেই, রূপটাই ম্যাটার করে!” “সুন্দরী হলেই বদলে যাবে জীবন, অসুন্দর মানুষের জন্য কি তাহলে কোনও জায়গাই নেই?” রূপ বদলালেই সব সমস্যার সমাধান! ‘বাবলি সুন্দরী’-র নতুন ট্র্যাক দেখে প্রশ্ন তুলছেন ক্ষু’ব্ধ দর্শকরা, সমাজকে কি বিপ’জ্জনক শিক্ষা দিচ্ছে ধারাবাহিক?

স্টার জলসার নতুন ধারাবাহিক ‘বাবলি সুন্দরী’ (Babli Sundori) শুরু থেকেই এক ভিন্ন ধরনের গল্প নিয়ে দর্শকদের সামনে এসেছে। গল্পের কেন্দ্রে রয়েছে এমন এক তরুণী, যাকে শুধুমাত্র তার চেহারার কারণে বারবার অপমান, অবহেলা এবং প্রত্যাখ্যানের মুখে পড়তে হয়। নিজের আত্মসম্মান নিয়ে লড়াই করাই ছিল তার জীবনের মূল লক্ষ্য। কিন্তু সাম্প্রতিক পর্বে দেখা যায়, বিনায়কের ছোট মেয়ে ‘বেবী’র ইচ্ছা পূরণ করতে বাবলি নিজের চেহারা বদলে ফেলার সিদ্ধান্ত নেয়। অর্চির সাহায্যে সম্পূর্ণ নতুন রূপে ফিরে আসে সে। দাঁতের গঠন থেকে শুরু করে সাজপোশাক, সবকিছুতেই বড় পরিবর্তন দেখা যায় বাবলির।

তবে এই পর্ব প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে জোর আলোচনা। অনেক দর্শকেরই দাবি, ধারাবাহিকের শুরুতে যে বার্তা দেওয়া হয়েছিল, এই নতুন ট্র্যাক সেই ভাবনার সঙ্গে মিলছে না। একজন দর্শক লিখেছেন, “তোমার গুণ যতই থাক, দিনশেষে রূপটাই ম্যাটার করে, বাবলী সুন্দরীর গল্প বুঝালো। এটা শুরু হয়েছিলো একজন কুৎসিত মেয়ের লড়াই নিয়ে, সে অসুন্দর বলে সবসময়ই অপমান করে বলে এবার সে সুন্দরী হচ্ছে। তাহলে এই কনসেপ্ট গুলো আনার দরকার কি? যদি নায়িকা সুন্দরী হয়েই সব সমস্যার সমাধান করবে?” এই মন্তব্যকে ঘিরেই অনেকেই নিজেদের মত প্রকাশ করতে শুরু করেছেন।

আরও এক দর্শকের বক্তব্যও সমানভাবে আলোচনায় উঠে এসেছে। তিনি লিখেছেন, “ওয়াও সিরিয়ালের কি কনসেপ্ট! নায়িকা কুৎসিত ছিল তাই বুড়ো নায়ক ঘেন্না করতো। এখন নায়িকা সুন্দর হয়ে গেছে এবার দেখাবে বুড়ো নায়ক কচি নায়িকার প্রেমে হাবুডুবু খাচ্ছে, মানে সিরিয়ালের মেইন কনসেপ্ট এটাই যে গুনের থেকে রূপটাই বেশি বড়!” এই ধরনের মন্তব্যের পর অনেকেই প্রশ্ন তুলছেন, যদি শেষ পর্যন্ত নায়িকার চেহারা বদলেই সব সমস্যার সমাধান দেখানো হয়, তাহলে শুরুতে আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এবং গুণের গুরুত্ব নিয়ে যে গল্প তৈরি করা হয়েছিল, তার তাৎপর্য কোথায় রইল?

সামাজিক মাধ্যমে একাংশের দর্শকের মতে, এই ধরনের গল্প সমাজে ভুল বার্তাও পৌঁছে দিতে পারে। তাঁদের দাবি, বাস্তব জীবনেও অনেক মানুষ শুধুমাত্র বাহ্যিক চেহারার জন্য নানান কটূক্তির শিকার হন। সেই পরিস্থিতিতে যদি একটি ধারাবাহিকও শেষ পর্যন্ত দেখায় যে সুন্দর হয়ে উঠলেই গ্রহণযোগ্যতা, ভালোবাসা এবং সম্মান পাওয়া যায়, তাহলে তা অনেকের কাছেই হতাশাজনক হতে পারে। দর্শকদের মতে, একজন মানুষের চরিত্র, ব্যবহার, মেধা এবং গুণের চেয়ে বাহ্যিক সৌন্দর্যকে বড় করে দেখানো উচিত নয়। তাই এই নতুন ট্র্যাক নিয়ে সমালোচনার মাত্রাও বাড়ছে।

আরও পড়ুনঃ “কাজ পাইনি, কেউ কাজ দেয়নি…” নব্বইয়ের দশকের টলিউডের অন্যতম স্তম্ভ, শতাধিক সফল ছবির পরেও বঞ্চিত স্বপন সাহা! আজ ছয় বছর কাজহীন থাকার কষ্ট নিয়ে কী জানালেন বর্ষীয়ান পরিচালক? বাংলা সিনেমার এই শোচনীয় অবস্থার পিছনে কি অভিজ্ঞ নির্মাতাদের বঞ্চনাও বড় কারণ?

অন্যদিকে, আবার অনেক দর্শক মনে করছেন, পুরো গল্প না দেখে শুধুমাত্র একটি অংশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো ঠিক হবে না। তাঁদের মতে, ধারাবাহিকের পরবর্তী পর্বে হয়তো এই পরিবর্তনের পিছনে অন্য কোনও গুরুত্বপূর্ণ বার্তা বা মোড় অপেক্ষা করছে। তবে আপাতত বাবলির নতুন লুক ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তার কেন্দ্রে রয়েছে একটাই প্রশ্ন, ‘বাবলি সুন্দরী’ কি সত্যিই বলতে চাইছে, গুণের চেয়ে রূপের মূল্যই বেশি, নাকি গল্পে এখনও বড় কোনও চমক বাকি রয়েছে? সেই উত্তর মিলবে আগামী পর্বগুলিতেই।

You cannot copy content of this page