এতদিন পরে অবশেষে জানা গেল স্টার জলসার নতুন ধারাবাহিক বাংলা মিডিয়ামের সম্প্রচার হওয়ার সময় এবং তারিখ। আগামী ১২ই ডিসেম্বর থেকে স্টার জলসায় সন্ধ্যা ৮ টা থেকে এই নতুন ধারাবাহিক। তারমানে স্টার জলসা জনপ্রিয় ধারাবাহিক ‘ধুলোকণা’ এবার শেষ হতে চলেছে।
প্রসঙ্গত এই নিয়ে বেশ কিছুদিন ধরে জল্পনা ঘুরলেও অবশেষে ধারাবাহিকের লেখিকা লীনা গাঙ্গুলীকে এই নিয়ে প্রশ্ন করলে তিনি এই সংবাদের শিলমোহর দেন। তবে এই খবর শুনে বাংলা টেলিভিশন প্রেমী দর্শক এমনিতেই মন খারাপ করেছিল তারপরে আরো একটি খবর তাদের মন খারাপ আরো বাড়িয়ে দিল।
শোনা যাচ্ছে ধুলোকণা শেষ হবে ফুলঝুরির মৃত্যু দিয়ে। প্রসঙ্গত ধারাবাহিকে দেখানো হবে, ফুলজুরির কোন সন্তান হবে না তার পেটে রয়েছে একটি বড় টিউমার। যা রীতিমত দুঃখদায়ক। দর্শকদের বেশিরভাগই চায় অঙ্কুরের সঙ্গে ফুলঝুরির বিয়ে দেখিয়ে ধারাবাহিকটি শেষ করা হোক। এমন একটা খারাপ এন্ডিং কেউ চায়না।
এই নিয়ে একজন সোশ্যাল মিডিয়াতে লিখেছেন,”ফুলঝুরি যে মা হবে সেটা নিয়ে টুইস্ট এর কথা বলেছিলাম কিন্তু ফুলের পেটে টিউমার ধরা পড়েছে।
ফুলকে না এবার লীনা দেবি মেরে দেন গুনগুনের মত।
জাস্ট কিছু বলার নেই।”
আর একজন নেটিজেন লিখেছেন,“মৃত্যুকে PRIORITY দেওয়া বন্ধ করুন (#ধুলোকণা) Star Jalsha
শুনলাম শেষ হচ্ছে…ফুলের baby নয় টিউমার ধরা পড়বে.. দয়া করে এই বারবার রোগের কাছে হেরে যাওয়ার গল্প দেখাবেন না..আমার বাবাও এই রোগের কাছে হেরে গেছিলো.. তাই অন্য কাউকে হারতে দেখলে বড্ড কষ্ট হয়… Serial তো এই পরিণতি হবে ভেবে দেখি না
শ্রীময়ী, খরকুটো তারপর আবার এইখানেও এই করুণ পরিণতি করবেন না Please ব্যতিক্রম দেখান… ফুল অঙ্কুর এর মিল দিয়ে happy ending করুন বারবার এরকম শেষ মানা যায় না
বি:দ্র: সত্যি শেষ হচ্ছে কি না জানি না আজ সকাল থেকেই সবাই ফেসবুকে এটাই বলছে.. তাই যদি শেষ হয় হোক কিন্তু সুখের সাথে শেষ হোক ”







“রামচন্দ্রকে আমি একদম পছন্দ করি না!” “লোকের কথায় নিজের স্ত্রীকে অগ্নিপরীক্ষা দিতে বাধ্য করেছিলেন! বলতে পারতেন না, আমার স্ত্রী, তাতে তোমাদের কী?” সীতাকে সবচেয়ে বড় অপমান করেছেন রাবণ না রাম? সতীত্বের প্রমাণ চেয়ে চরম সিদ্ধান্ত, প্রশ্ন তুলে ‘আদর্শ পুরুষ’ রামকে কাঠগড়ায় দাঁড় করালেন মানসী সিনহা! অভিনেত্রীর যুক্তিতে সহমত দর্শক?